editor
প্রকাশিত: 11:29 AM, September 30, 2020
অনলাইন ডেস্ক:-
নানান কারণে বার্সেলোনায় অতিষ্ঠ হয়ে উঠেছিলেন লিওনেল মেসি। ন্যু ক্যাম্প ছেড়ে পাড়ি জমাতে চেয়েছিলেন ম্যানচেস্টার সিটিতে। চুক্তির মারপ্যাঁচে শেষ পর্যন্ত অবশ্য মেসি থেকে গেছেন শৈশবের ক্লাবেই। তবে মনে কোনো ক্লেশ রাখেননি তিনি। সব ভুলে মাঠে সেরাটা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এই আর্জেন্টাইন। মেসির নিবেদন দেখা গেছে মৌসুমের প্রথম ম্যাচেই। মঙ্গলবার স্প্যানিশ ক্রীড়া দৈনিক স্পোর্তকে দেয়া সাক্ষাতকারে ক্লাব ছাড়ার ইস্যুতে কথা বলেন মেসি। ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড জানান, যাই করেছেন তা বার্সেলোনার কল্যাণের জন্যই করেছেন। স্পোর্তের অনলাইন ভার্সনে প্রকাশিত মেসির সাক্ষাতকারের চুম্বক অংশ তুলে ধরা হলো এখানে-
একসঙ্গে লড়াইয়ের আহ্বান
অতীত ভুলে মেসি নেমে পড়েছেন মাঠে। নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে মৌসুমের প্রথম লীগ ম্যাচেই গোল করেছেন তিনি। যে ম্যাচে ভিয়ারিয়ালকে ৪-০ গোলে হারায় বার্সেলোনা। আগামীকাল সেল্টা ভিগোর মাঠে দ্বিতীয় ম্যাচ তাদের। দলীয় অধিনায়ক হিসেবে মেসি তার সতীর্থদের একটা বার্তা দিয়েছেন স্পোর্তের ইন্টারভিউয়ের মাধ্যমে। মেসি বলেন, ‘বোর্ডের সঙ্গে অনেক মতানৈক্যের পর আমি সবকিছুর একটা ইতি টানতে চেয়েছিলাম। কিন্তু এখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং বুঝতে হবে সেরা এখনো আসতে পারে।নিজের ভুল
বার্সেলোনাকে খুব ভালোবাসেন মেসি। সেটা কারোর অজানা নয়। প্রিয় ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাওয়ার কারণটাও মহৎ ছিল বলে দাবি তার। মেসি বলেন, ‘আমি আমার ভুলের দায় নিচ্ছি। আর কোনো ভুল যদি করেও থাকি তা বার্সেলোনাকে ভালো ও শক্তিশালী করার জন্যই করেছি।’
প্যাশন
কীভাবে সেরার মঞ্চে ফিরতে পারবে বার্সেলোনা, স্পোর্তের সাক্ষাতকারে সেটাও বলেছেন মেসি। নিজেদের ‘জাহাজীর’ সঙ্গে তুলনা করে মেসি বলেন, ‘প্রেরণা ও রোমাঞ্চের সঙ্গে প্যাশন যোগ হলেই কেবল আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। সব সময় ঐক্যবদ্ধ হয়ে একই দিকে দাঁড় টানতে হবে আমাদের।’ভক্তদের প্রতি বার্তা
মেসির দলবদল নাটক বার্সেলোনা ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেকে বিষয়টি নিয়ে বিরক্ত, মেসিকে দোষারোপ করেছেন তারা। তবে মেসি জানালেন, মনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না তার। ভক্তদের উদ্দেশ্যে বাঁ পায়ের জাদুকরের বার্তা, ‘বার্সার সকল সোশিও (নিবন্ধিত সদস্য) ও ভক্তকে আমি একটা বার্তা দিতে চাই। যদি কোনো সময় আমার কোনো কথা কিংবা কাজে আপনারা বিরক্ত হন সেক্ষেত্রে একটি বিষয়ে নিশ্চিত থাকতে পারেন: আমি যা করেছি সব সময় ক্লাবের ভালোর কথা ভেবেই করেছি।’
7 6 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩
8 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
3 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
1 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
1 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
2 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
8 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
2 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা