editor
প্রকাশিত: 9:34 PM, December 2, 2024
লিজান গ্রুপ-ময়ূরপঙ্খী সমাজকল্যাণ অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন সিলেটের দুই কৃতি সন্তান লন্ডন প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আতাউর রহমান আতা ও তালুকদার গ্রুপ অব কোম্পানীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী মো. ইমতিয়াজ কামরান তালুকদার।
ময়ূরপঙ্খী সংস্থা এর উদ্যোগে লিজান গ্রুপ-ময়ূরপঙ্খী সমাজকল্যাণ অ্যাওয়ার্ড-২০২৪ অনুষ্ঠান গত ২৮ নভেম্বর (বৃহস্পতিবার) মিরপুর ৬নং সেকশনে অর্কিড কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয়। বাংলাদেশ উদ্যোক্তা যুব কার্ভিনাল অনুষ্ঠানে তাদের দুইজনকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
ময়ূরপঙ্খীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রুহিত সুমনের সভাপতিত্বে ও সাথী খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্স মহাব্যবস্থাপক জনসংযোগ (এম.ডি.) কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টি কাফে রিও ট্রিপ এর ম্যানেজিং ডিরেক্টর মরিয়ম নেছা ববি, লিজান গ্রুপের চেয়ারম্যান তানিয়া হক শর্মি, বাংলাদেশ নারী ফ্যাশন ডিজাইনার সোসাইটি প্রতিষ্ঠাতা সভাপতি ইরিন হক, আন্তর্জাতিক মেকআপ শিল্পী নাদিয়া আফরোজ, বাগদাদ গ্রুপের চেয়ারম্যান ড. ফেরদৌস খান আলমগীর প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, মিডিয়া ব্যক্তিত্ব, সংবাদকর্মী ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির