editor
প্রকাশিত: 7:17 AM, September 28, 2020
ডেস্ক রিপোর্ট:-
সিলেটের এমসি কলেজে স্বামীকে আটকে রেখে গৃহবধূ গণধর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে টিএসসি মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোর্শেদ হোসেনের অব্যাহতি বাতিল করে তাকে চাকরিতে বহাল রাখার দাবি জানানো হয়।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় আহ্বায়ক রাকিবুল হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমান এর সঞ্চলনায় দেয়া বক্তব্যে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, এমসি কলেজে ছাত্রলীগ কর্তৃক যে ধর্ষণের ঘটনা ঘটেছে এবং তারই ধারাবাহিকতায় যে অব্যাহত অপকর্ম তারা চালিয়ে যাচ্ছে আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি বলেন, আপনারা জানেন সিলেটের এমসি কলেজের এই ধর্ষণের ঘটনায় সিলেট মহানগর ছাত্রদলের পক্ষ থেকে যে বিক্ষোভ মিছিলটি করা হয়েছিল তাতে পুলিশ কর্তৃক হামলা ও গুলি চালানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই ধর্ষণের ঘটনার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এসময় আরো উপস্থিত ছিলেন, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কাজী রফিকুল ইসলাম শ্রাবন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আমিনুর রহমান আমিন সহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পাঁচ শতাধিক নেতাকর্মী।
7 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
5 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
4 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
6 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
2 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
8 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
4 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা
3 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে