editor
প্রকাশিত: 11:57 AM, October 25, 2020
দেশের দুগ্ধ ও মাংস শিল্পের উন্নয়নে ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন।
আজ রবিবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
ঢাকা ও ঢাকার বাইরে থেকে আসা খামারিদের উপস্থিতিতে এই সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন তাদের ১০ দফা দাবি পড়ে শোনান।
তাঁদের দাবির মধ্যে রয়েছে- টিসিবির মাধ্যমে পশুখাদ্য আমদানি করে প্রতিটি উপজেলায় খামারিদের মাঝে দ্রুত বিতরণের ব্যবস্থা করা। দেশের মাংস শিল্পকে রক্ষার জন্য ভারত থেকে হিমায়িত মাংস আমদানি বন্ধ করা। বাণিজ্যিক হারের বদলে কৃষিখাতের হারে পশুর খামারের বিদ্যুত বিল নির্ধারণ। এই শিল্পে বিশ বছর আয়কর বেয়াত দেওয়া। এন্টি ডাম্পিং ট্যাক্স আরোপের মাধ্যমে গুঁড়া দুধ আমদানিতে শুল্ক হার বাড়িয়ে শতভাগ করা। আমদানি কমিয়ে দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে গুঁড়া দুধের প্ল্যান্ট নির্মাণ করে দেশীয় শিল্পকে অগ্রাধিকার দেওয়া। আমদানি করা নিম্নমানের কাঁচামাল দিয়ে অস্বাস্থ্যকর কনডেনসড মিল্ক তৈরি বন্ধ করে দেশীয় দুধ ও কাঁচামাল দিয়ে কনডেনসড মিল্ক তৈরি। খামারিদের বিনা জামানতে কম সুধে ঋণ সুবিধা দেওয়া। ডেইরী বোর্ড গঠন এবং পশু ভ্যাকসিন, ওষুধ এবং চিকিৎসা সেবা সহজতর করা এবং বিনামূল্যে দেওয়া।
সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি ইমরান হোসেন বলেন, ‘বাংলাদেশে দুধ ও মাংস উৎপাদনকারী খামারির সংখ্যা প্রায় আট লাখ। গত ৮ বছরে খামারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণেরও বেশি। এই পেশার সঙ্গে বর্তমানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় দুই কোটি মানুষ। মাংস উৎপাদনে বাংলাদেশ হয়েছে স্বয়ংসম্পূর্ণ এবং দুধ উৎপাদন বেড়েছে প্রায় তিন গুণ। মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরেও প্রতিমাসে বিপুল পরিমাণ মাংস আমদানি করা হয়। শুধু ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১১ মিলিয়ন ইউএস ডলার ফ্রোজেন প্যাকেট মাংস আমদানি করা হয়েছে। খামার শিল্প কৃষির অন্তর্ভুক্ত হওয়ার পরেও বাণিজ্যিক বিদ্যুৎ বিল এবং কর রেয়াত সুবিধা না থাকায় এই শিল্প চরমভাবে অবহেলিত এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি করোনাকালীন সময়ে সরকারের দেওয়া প্রণোদনা পায়নি এই শিল্পের কৃষকরা।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন– অ্যাসোসিয়েশনের সহসভাপতি আলী আজম রহমান শিবলী, সাধারণ সম্পাদক মো. শাহ ইমরান, সহ-সাধারণ সম্পাদক নাজিম উল্লাহ প্রমুখ।
7 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন
3 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত
1 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ
5 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ
1 সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক
2 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন
8 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম
1 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট