editor
প্রকাশিত: 7:21 PM, January 7, 2021
গাজীপুরের কালিয়াকৈরে মাটিকাটার অবৈধ ভেকুর চাপায় জুবায়েল হোসেন লিপু নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নিহত ওই শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে কালিয়াকৈর থানা পুলিশ। ওই ঘটনার পর অবৈধ ভেকুর চালক ও সহযোগীরা পলাতক রয়েছে। শিশু লিপুর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারে চলছে শোকের মাতম। ছেলেকে হারিয়ে পাগল প্রায় স্বজনরা।নিহত জুবায়েল হোসেন লিপু (৬) কালিয়াকৈর উপজেলার কাঞ্চানপুর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। সে স্থানীয় গোসাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র।এলাকাবাসী, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার জালশুকা এলাকায় ঘাটাখালী নদীর তীরবর্তী স্থানে সরিষার ক্ষেতের মাটি কেটে নিয়ে যাচ্ছে মাটি ব্যবসায়ীরা। গত ৪-৫ দিন ধরে তারা দিন-রাত একটি মাটি কাটার ভেকু দিয়ে মাটি কেটে নিচ্ছিল। বৃহস্পতিবার দুপুরে লিপু ও তার সমবয়সীরা ওই ভেকুর পাশে দাঁড়িয়ে মাটি কাটার দৃশ্য দেখছিল। হঠাৎ করেই ভেকুটি তাদের দিকে ছুটে আসছিল। এ সময় অন্যরা সরতে পারলে লিপু ভেকুর নিচে চাপা পড়ে। এ ঘটনার পর অবৈধ বেকুর চালক ও সহযোগীরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ওইদিন বিকেলে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) মুজাহিদুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া ভেকুটি জব্দ করা হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,