editor
প্রকাশিত: 9:29 PM, August 13, 2024
প্রায় চার বছর পর পাকিস্তানের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গেছে বাংলাদেশ দল। দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে দুই দেশের ‘এ’ দল মুখোমুখি হয়েছে। সেই দলে উভয়পক্ষেরই জাতীয় দলের কয়েকজন করে খেলোয়াড় আছেন। মূল সিরিজের প্রস্তুতি হিসেবে টাইগাররাও খেলাচ্ছে মুশফিকুর রহিম ও মুমিনুল হকসহ জাতীয় দলের ছয়জনকে। তবে শুরুটা ভালো হয়নি, চারদিনের ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গেছে মাত্র ১২২ রানে।
‘এ’ দলের চলমান সফরে দুটি চারদিনের ম্যাচ (টেস্ট) ও তিনটি ওয়ানডে ম্যাচের সূচি রয়েছে। আজ (মঙ্গলবার) থেকে শুরু হয়েছে প্রথম চারদিনের ম্যাচ। যেখানে নাসিম শাহ ও মির হামজাদের সামনে খাবি খেয়েছেন টাইগার ব্যাটাররা। পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে আছেন এমন ছয়জনকে নিয়ে বাংলাদেশ ‘এ’ দল ম্যাচটিতে খেলতে নেমেছিল। সেই ছয়জনের মধ্যে কেবল রান করেছেন মাহমুদুল হাসান জয়।
বাকি পাঁচ ব্যাটারই ব্যর্থ হয়েছেন পুরোপুরি। এর মধ্যে জেনুইন ব্যাটার জাকির হাসান, মমিনুল হক ও মুশফিকুর রহিম। তাদের মধ্যে মুশফিক ১৪ ও মুমিনুল করেছেন মাত্র ১১ রান। জাকির রানের খাতাই খুলতে পারেননি। প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ দলের পারফরম্যান্স বোঝা যায় কেবল চারজন ব্যাটারের দুই অঙ্কের ঘরে পৌঁছার দৃশ্যে তাকালে। জয়, মুশফিক ও মুমিনুল ছাড়া দুই অঙ্কের (১০) রান পেয়েছেন পেসার রেজাউর রহমান রাজা।

দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেছেন মাহমুদুল হাসান জয়, যার ওপর ভর করে প্রথম ইনিংসে ১২২ রানের সংগ্রহ পায় বাংলাদেশ ‘এ’ দল। বিপরীতে পাকিস্তান শাহিনসের দুই পেসার নাসিম শাহ ও মীর হামজা তিনটি করে উইকেট শিকার করেছেন। তাদের বোলিং তোপ সামলাতে পারেননি এনামুল হক বিজয়ের নেতৃত্বাধীন বাংলাদেশ।
এরপর দিন শেষ হওয়ার আগে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেছিল পাকিস্তান শাহিনস দল। বিনা উইকেটে ২ রান করে তারা দিন শেষ করেছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,