editor
প্রকাশিত: 2:07 PM, January 23, 2021
অনলাইন ডেস্ক
নীলফামারীর সৈয়দপুরে গৃহহীন ৩৪টি পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর।আজবেলা ১১টা ৩৮ মিনিটে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্বের সর্ববৃহৎ এ আশ্রয়ণ প্রকল্পের উদ্বোধন করে সৈয়দপুরের সংযুক্ত হয়ে এ ঘর প্রদান করেন।প্রধানমন্ত্রী এই মহৎ কাজে জড়িত সবাইকে ধন্যবাদ জানান। এরপর কথা বলেন, উপকারভোগী আলিজা খাতুন। তিনি বলেন, ‘আগে মানুষের বাড়িত আছিনু, এই ঘর পায়া কষ্ট দূর হইবে। এই জন্য শেখের বেটিকে ধন্যবাদ জানাই।’এরপর গীতিকার, সুরকার ও শিল্পী বিনয় কুমার রাজবংশীর নেতৃত্বে একদল শিল্পী জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে ভাওয়াইয়া গান পরিবেশন করেন।শুরুতেই সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ আশ্রয়ণ প্রকল্প ও উপকারভোগীদের কর্মসংস্থান বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা তুলে ধরেন। তিনি বলেন, দ্রুততম সময়ে প্রকল্পের গুণগত মান বজায় রেখে কাজ করা হয়েছে।এসময় এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নীলফামারী-৪ আসনের সাংসদ আহসান আদেলুর রহমান, সংরক্ষিত আসনের সাংসদ রাবেয়া আলীম, বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুঞা, জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোখলেছুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
S/H(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,