editor
প্রকাশিত: 8:45 PM, April 2, 2024
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, জাতিক জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন তার স্বপ্নের সোনার বাংলার জন্য সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধুর দূরদর্শী নেতৃত্ব ও অসাধারণ ব্যক্তিত্ব সমগ্র বাঙালি জাতিকে এক সুতায় সংযুক্ত করে দীর্ঘ নয় মাসে বাংলাদেশের লালিত স্বাধীনতা অর্জনে সহায়তা করেছে। তিনি আরো বলেন, মাহে রমজানে পবিত্র রক্ষা করতে হবে এবং গরীব, দুখী অসহায় মানুষের পাশে দাড়াতে হবে। মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মানবাধিকার। এজন্য সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারী ও মানবাধিকার সংগঠনগুলো এবং ক্ষেত্র বিশেষে সমাজের সর্বস্তরের জণগনের সক্রিয় অংশগ্রহন অতীব জরুরি।
তিনি (২ এপ্রিল) বিকালে নগরীর তালতলাস্থ একটি হোটেলে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগের উদ্যোগে ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে ও বিএমবিএফ সিলেট বিভাগের সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল ইসলাম, বিএমবিএফ সিলেট বিভাগের সিনিয়র সহ-সভাপতি এম আসাদুজ্জামান, বিএমবিএফ সিলেট জেলার সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, বিএমবিএফ সিলেট বিভাগের সহ-সভাপতি মো: আনোয়ার হোসেন, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, আলহাজ্ব তারা মিয়া তালুকদার, বিএমবিএফ সিলেট জেলার অর্থ সম্পাদক ইব্রাহীম আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, মো: বেলাল উদ্দিন, শ্যামল চৌধুরী, খালেদ মিয়া, আফরোজ মিয়া তালুকদার, নৃপেন্দ্র সিংহ, আব্দুল ওয়াদুদ, সাহেদা বেগম।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আফরোজ মিয়া তালুকদার। দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা নুরউদ্দিন খান।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট