editor
প্রকাশিত: 5:21 PM, December 30, 2020
অনলাইন ডেস্ক:
ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া বিশ্বকাপ খেলতে গিয়েছিল সালমা খাতুনের দল। এরপর ১০ মাস কেটে গেছে বাংলাদেশ নারী দলের আর মাঠে নামার সুযোগ হয়নি। করোনার থাবায় ঘরোয়া, আন্তর্জাতিক সব ক্রিকেট হয়েছে স্থগিত। শুধু ব্যক্তিগত অনুশীলনই ছিল তাদের ভরসা। তবে নতুন বছরটি যেন নারী দলের জন্য আশীর্বাদ হয়ে আসছে। দেশে ও বাইরে ক্রিকেট মিশনের জন্য তাদের নিতে হবে প্রস্তুতি। শুধু তাই নয়, নারী ক্রিকেটের পাইপ লাইন তৈরি করতে দেশের মাটিতে থাকবে বড় পরিকল্পনা।এই কার্যক্রম শুরু হচ্ছে জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় দলের ক্যাম্প দিয়ে।সিলেটে এই ক্যাম্প চলবে দীর্ঘ এক মাস। এছাড়াও সারা দেশ ব্যাপী অনূর্ধ্ব-১৭ নারী দলের ক্যাম্প শুরু হবে ফেব্রুয়ারিতে।
মার্চে অনূর্ধ্ব-১৯ নারী দলকে তৈরির মিশন। এরপর ২৮শে মার্চে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। খেলবে ৫টি ওয়ানডে ম্যাচ। নতুন বছরের ব্যস্ত সময় নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ‘দেখেন করোনার কারণে এই বছরটি আমাদের নারী ক্রিকেট একেবারেই থমকে গেছে। এর কারণ ছিল আমরা নারীদের স্বাস্থ্যের ওপর বেশি গুরুত্ব দিয়েছি। তবে আগামী বছর আমাদেরে মূল লক্ষ্য দেশের নারী ক্রিকেটারদের পাইপ লাইন শক্ত করা। আমরা যদি পাইপ লাইন তৈরি করতে না পারি তাহলে নারী ক্রিকেট এগিয়ে নেয়া যাবে না। যে কারণে সরা দেশব্যাপী অনূর্ধ্ব-১৯ দল নিয়ে কাজ শুরু হবে। আর প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। তা পিছিয়ে গেছে। হয়তো ২০২২ অনুষ্ঠিত হবে। তার আগে আমরা শক্তিশালী অনূর্ধ্ব-১৯ দলও তৈরি করতে চাই। যারা পরবর্তীতে জাতীয় দলের প্রতিনিধিত্ব করবে।
ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ বাছাই প্রস্তুতি
জুনের দ্বিতীয় সপ্তাহে ত্রিদেশীয় সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ। সেখানে তৃতীয় দল হিসেবে থাকার কথা পাকিস্তানের। পাকিস্তান না হলে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার ও জিম্বাবুয়ে নারী দলের সঙ্গে আলোচনা চলছে। টুর্নামেন্টে ৬টি ওয়ানডে ম্যাচ খেলবে ৩ দল। এরপর সেখানেই ২৬শে জুন থেকে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব। মূলত ত্রিদেশীয় সিরিজটি এই বাছাই পর্বের প্রস্তুতি জানিয়ে নাদেল বলেন, ‘যেহেতু বিশ্বকাপ বাছাই পর্ব আছে শ্রীলঙ্কায়। তাই বাছাই পর্বে যে দলগুলো অংশ নিবে তার মধ্যে থেকে তৃতীয় দল হিসেবে অনেকের সঙ্গে আলোচনা চলছে কিন্তু এখনো চূড়ান্ত হয়নি।’
এছাড়াও ২০২১-এ নারী দলের মিশন নিয়ে বিসিবির নারী বিভাগের এই শীর্ষকর্তা বলেন, ‘আমাদের প্রথম কাজ হচ্ছে প্রধান কোচ নিয়োগ দেয়া। আশা করি সেটি দ্রুতই হবে। দুই একজনের সঙ্গে কথা হয়েছে এখনো চূড়ান্ত হয়নি। এছাড়াও কোচিং স্টাফ আমরা নিয়োগ দিবো। সেখানে দেশি কোচরাও থাকবেন। দিপু রায় চৌধুরী, ফয়সাল হোসেন ডিকেন্সদের সঙ্গে কথা হচ্ছে। যারা আমাদের কাছে সেরা মনে হবে তাদেরই দায়িত্ব দিবো।’
S/H-(Rabbi-4)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,