editor
প্রকাশিত: 9:42 PM, December 14, 2020
অনলাইন ডেস্ক:
গ্রুপ পর্বে ৮ ম্যাচে সাত জয় চট্টগ্রামের। শীর্ষে থাকা দলটির প্রথম প্লে অফেই সুযোগ ছিল ফাইনাল নিশ্চিত করার। কিন্তু খুলনার সঙ্গে ৪৭ রানে হেরে সেই স্বপ্ন পুরণে তাদের অপেক্ষা বড়লো। তবে সুযোগ আছে এখনো। ফাইনালে খেলতে আজ বেক্সিকো ঢাকার বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে জিততেই হবে। টসে জিতে খুলনাকে ফিল্ডিংয়ে পাঠায় চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। কিন্তু তার এই সিদ্ধান্ত ভুল প্রমাণ করে প্রতিপক্ষ ওপেনার জহুরুল ইসলাম অমি। ৩৪ বছর বয়সী উইকেট কিপার ব্যাটসম্যান আসরের দ্বিতীয় ফিফটি তুলেনন।ব্যাট হাতে ওপেন করতে এসে আউট হওয়ার আগ পর্যন্ত করেন ৫১ বলে ৮০ রান। হাঁকান ৪ ছয় ও ৫টি চারের মার। তার সঙ্গে দলের পক্ষে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের অবদান ৯ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস। এছাড়াও ইমরুল কায়েসর ১২ বলে ২৫ ও সাকিব আল হাসানের ১৫ বলে ২৮ রানে ভর করে ৭ উইকেট হারিয়ে চট্টগ্রামের সংগ্রহ ২১০ রান। জবাব দিতে নেমে ট্টগ্রামের দুই ব্যাটিং ভরসা সৌম্য সরকার ০ ও লিটন দাস ২৪ রান করে সাজঘরে ফিরে যান। এরপর মিঠুন ৩৫ বলে ৫৩ রান করে দলকে টানলেও হাল ধরার মত কেউ দাড়াতে পারেননি। বিশেষ করে দেশের সফল সাবেক অধিনায়ক ও পেসার মাশরাফি বিন মুর্তজার বলে উইকেট বিলিয়ে দিয়ে আসে চট্টগ্রামের ব্যাটসম্যানরা। মাশরাফি একাই তুলে নেন ৫ উইকেট। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ১৬৩ রানে থামে চট্টগ্রাম।অন্যদিকে এটি মাশরাফির টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম ৫ উইকেট শিকার। খরচ করেছেন ৪ ওভারে ৩৫ রান। বলার অপেক্ষা রাখেনা তার বোলিং জাদুতেই সবার আগে বঙ্গবন্ধু টি-টোয়েন্টির ফাইনাল নিশ্চিত করে খুলনা। এ আসরে তার খেলা নিয়ে ছিল শঙ্কা। ইনজুরির কারণে ছিলেন না ক্রিকেটার্স ড্রাফটে। তবে ফিট হয়ে মাঠে ফেরার পর তাকে দলে নিতে আগ্রহী হয় চার দল। তবে লটারি ভাগ্যে তাকে দলে পায় খুলনা। দলের হয়ে প্রথম দুই ম্যাচে দেখেন হারের মুখ ৩৭ বছরের এই পেসার। কিন্তু পরের ম্যাচে ফাইনালে যাওয়ার লড়াইয়ে বল হাতে দেখার তার দূর্দান্ত রূপ।
S/H-(Rabbi-4)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,