editor
প্রকাশিত: 2:16 PM, September 19, 2020
ভারত রপ্তানি বন্ধের পর বিকল্প দেশ হিসেবে মিয়ানমার থেকে পেঁয়াজের প্রথম চালান দেশে এসে পৌঁছেছে। আজ শনিবার দুপুরে চালানটি টেকনাফ স্থলবন্দরে ট্রলার থেকে খালাস হচ্ছে। মিয়ানমারে লকডাউনের কারণে টেকনাফ স্থলবন্দর দিয়ে প্রায় আড়াই মাস ধরে আমদানি–রপ্তানি কার্যক্রম ব্যাহত থাকার মধ্যেই চালানটি এল।
মিয়ানমারে করোনার প্রকোপ বেড়ে যাওয়ার পর গত ৩ জুলাই থেকে দেশটির সঙ্গে স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম প্রায় বন্ধ ছিল। এর মধ্যে পেঁয়াজের চালানটি এলেও নতুন করে আরও চালান আসবে কি–না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
টেকনাফ স্থলবন্দরের মহাব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী প্রথম আলোকে জানান, দুটি ট্রলারে করে ৩০ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। চালানটি খালাস করা হচ্ছে। এই চালানটির মাধ্যমে আড়াই মাস পর পেঁয়াজ আমদানি শুরু হলো।
পেঁয়াজের চালান খালাস করেছে সিঅ্যান্ডএফ এজেন্টস সেভেন স্টার। প্রতিষ্ঠানটির কর্ণধার আরাফাতুর রহিম প্রথম আলোকে জানান, টেকনাফের ব্যবসায়ী মো. ওসমান গনি এই চালানটি আমদানি করেছেন। মিয়ানমারে লকডাউন থাকায় এখনো স্বাভাবিক সময়ের মতো পণ্য আমদানি করা যাচ্ছে না। পেঁয়াজের চালানটি বিক্রির জন্য আজই খাতুনগঞ্জে পাঠানো হবে বলে তিনি জানান।
গত ১৪ সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে। এরপরই বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানির ঋণপত্র খুলেছেন ব্যবসায়ীরা। এখনো পর্যন্ত মিয়ানমার ছাড়া অন্য কোনো দেশ থেকে পেঁয়াজ আমদানি হয়নি।
6 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
6 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
7 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
7 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
1 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
6 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
8 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
3 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা