editor

প্রকাশিত: 7:41 PM, March 23, 2024

মুক্তিযুদ্ধের সংগঠক অমর চাঁদ-কে নির্যাতনে সচেতন নাগরিক সমাজ সিলেটের মানববন্ধন

মুক্তিযুদ্ধের সংগঠক অমর চাঁদ-কে নির্যাতনে সচেতন নাগরিক সমাজ সিলেটের মানববন্ধন

সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে দেহ ও চক্ষু দানকারী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীন রাজনীতিবীদ কমরেড অমর চাঁদ দাস চিকিৎসারত অবস্থায় কতিপয় চিকিৎসক ও নার্স কর্তৃক মারধরের ঘটনায় মানববন্ধন করেছেন সচেতন নাগরিক সমাজ সিলেটের নেতৃবৃন্দ।

শনিবার (২৩ মার্চ) বিকেল ৩টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনে কমরেড অমর চাঁদ দাসের উপর হামলাকারী চিকিৎসক ও নার্সদের কঠোর শাস্তি দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৬ মার্চ সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সমারচর গ্রামে মুক্তিযুদ্ধের সংগঠক কমরেড অমর চাঁদ দাস হানিয়া অপারেশনের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ঐদিন তার অপারেশনের পর রাতে কেথাটর লাগানো অবস্থায় প্রস্রাবে সমস্যা দেখা দিলে তিনি এক পর্যায়ে যন্ত্রণায় ছটফট করতে থাকেন। এ অবস্থায় দায়িত্বপ্রাপ্ত নার্স যথাযথ ব্যবস্থা না করে অন্য একজন ডাক্তার ও পুলিশ দিয়ে তাকে গ্রেফতার করতে পাঠায়। পুলিশ ঐ রোগীর করুন অবস্থা দেখে গ্রেফতার না করে ফিরে আসেন। এর কিছুক্ষণ পর একদল চিকিৎসক নামদারী যুবক তাকে রুম থেকে তুলে বাহিরে নিয়ে এসে শারীরিকভাবে নির্যাতন করে। তার চিৎকার শুনে পার্শ্ববর্তী লোকজন এসে তাকে রক্ষা করে। কমরেড অমর চাঁদ দাস ইতিমধ্যে ২০১০ সালে এমএজি উসমানী মেডিকেল কলেজে চক্ষুদান ও ২০১৪ সালে তার নিজ দেহ দান করে রাখেন। এই মহান ত্যাগী ব্যক্তির উপর জঘন্য, বর্বরোচিত হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

অধ্যক্ষ মিহির রঞ্জন দাসের সভাপতিত্বে ও বিশিষ্ট সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদুল্লাহ শহিদুল ইসলাম শাহীন, বিশিষ্ট সাংবাদিক আল-আজাদ, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আরিফ মিয়া, ওয়ার্কার্স পার্টির সিলেট জেলা সভাপতি সিকান্দর আলী, বাসদ মার্কসবাদী জেলা সভাপতি উজ্জল দে, বাসদ জেলা সমন্বয় কারী জাফর আহমদ, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, মহানগর জাসদের সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, বাংলাদেশ কমিনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, হিউমেন ওয়াচ ট্রাস্ট বাংলাদের সভাপতি দেলোয়ার হোসেন খান, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, মহানগর শাখার সভাপতি মির্জা রেজওয়ান বেগ, বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ সভাপতি খালেদ হোসেন, গণতন্ত্রী পার্টি সিলেট মহানগরের সভাপতি অধ্যক্ষ প্রাণকান্ত দাস, সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, সৈনিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক টিপু চৌধুরী, সাংবাদিক দেলোয়ার হোসেন জীবন, মুক্তিযুদ্ধের সংগঠক কমরেড অমর চাঁদ দাসের নাতি কৌশা রানী, অপূর্ব দাস তালুকদার, কলেজ শিক্ষক পরিষদ সভাপতি জ্যোতিশ মজুমদার, পীযুষ কান্তি তালুকদার, সভা কান্তি দাস, চারু সামন্ত, গুলজার আহমদ, আবির মিয়া, সুভাষ কান্তি দাস, পীযুষ কান্তি তালুকদার প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট