editor
প্রকাশিত: 3:40 PM, January 5, 2021
অনলাইন ডেস্ক
বগুড়ার গাবতলী উপজেলায় ছুরিকাঘাত ও দাহ্য পদার্থ ছুড়ে দুই নিরাপত্তারক্ষীকে আহত করে রূপালী ব্যাংকের একটি শাখায় ডাকাতির চেষ্টা হয়েছে।বগুড়ার গাবতলী উপজেলায় ছুরিকাঘাত ও দাহ্য পদার্থ ছুড়ে রূপালী ব্যাংকের একটি শাখায় চুরির চেষ্টা করা হয়েছে। এ সময় মুখোশধারী চোরদের নিক্ষিপ্ত দাহ্য পদার্থে ও ছুরিকাঘাতে দুই আনসার সদস্য আহত হয়েছেন। তাদের নাম হাবিবুর রহমান (২৪) ও মাসুদ রানা (২৭)।আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনার সময় আহত আনসার সদস্যের পাল্টা ছুরিকাঘাতে পলায়নরত এক চোর আহত হন।গাবতলী থানার ওসি নুরুজ্জামান রাজুর সত্যতা নিশ্চিত করেছেন।পুলিশ ও ব্যাংকের সূত্র জানায়, বগুড়া সদর ও গাবতলী উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভাড়া ভবনে রূপালী ব্যাংক লিমিটেডের সাবেকপাড়া শাখা। সোমবার বিকালে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা চলে যাওয়ার পর নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য মাসুদ রানা এবং হাবিবুর রহমান শাখার ভেতরে অবস্থান নেন।ভোর সাড়ে ৫টার দিকে মুখোশ পরিহিত চোর রড কাটার দিয়ে ছাদের সিঁড়ি ঘরের তালা কেটে ভবনে প্রবেশ করে। এর পর তারা ব্যাংকের প্রবেশ পথের কলাপসিবল গেটের তালা কেটে ভেতরে ঢোকে।চোরের উপস্থিতি টের পেয়ে আনসার সদস্যরা তাদের প্রতিহত করার চেষ্টা করেন। তখন চোররা কাছে থাকা দাহ্য পদার্থ নিক্ষেপ করলে আনসার হাবিবুর রহমান আহত হন। এ সময় অপর আনসার সদস্য মাসুদ রানাকে ছুরিকাঘাত করা হয়। আহত আনসার মাসুদ রানা ছুরি কেড়ে নিয়ে এক চোরকে পাল্টা আঘাত করেন।আনসারদের চিৎকারে চোররা ছাদের সিঁড়ি ঘর দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত আনসার সদস্যদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন।রূপালী ব্যাংক সাবেকপাড়া শাখার ব্যবস্থাপক মোতাহার হোসেন , চুরির চেষ্টা ব্যর্থ হয়েছে। চোরদের হামলায় দুই আনসার সদস্য আহত হয়েছেন।গাবতলী থানার ওসি নুরুজ্জামান রাজু জানান, রূপালী ব্যাংকের সাবেকপাড়া শাখায় চুরির চেষ্টা ব্যর্থ হয়েছে। চোররা জানত ব্যাংকে সিসি ক্যামেরা আছে। তাই তারা মুখোশ পরে তালা কেটে ব্যাংকে ঢোকে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখোশ পরিহিত দুজন চোর ব্যাংকে ঢুকেছিল। তাদের নিক্ষিপ্ত দাহ্য পদার্থে ও ছুরিকাঘাতে দুই আনসার সদস্য আহত হয়। এ ছাড়া ছুরিকাহত আনসার সদস্যের পাল্টা ছুরিকাঘাতে এক চোর আহত হয়ে পালিয়ে যায়।তিনি আরও জানান, ফুটেজ দেখে চোরদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। দুপুরে এ খবর পাঠানোর সময় ব্যাংকের পক্ষে এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছিল।
S/H-(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,