editor
প্রকাশিত: 12:48 PM, September 20, 2020
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ-২০২০) উপলক্ষে আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদের বিশেষ অধিবেশন বসতে পারে। গত ২২ মার্চ এই অধিবেশন আহ্বান করা হলেও করোনা পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়। নতুন করে ওই অধিবেশন আহ্বানের প্রস্ততি চলছে।
আজ রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের সংশোধিত কর্মসূচি নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ তথ্য জানানো হয়। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে মুজিববর্ষের সংশোধিত কর্মসূচি নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র জানায়, স্থগিত অধিবেশনের প্রস্তুতি অনুযায়ী বিশেষ অধিবেশনে বিদেশি অথিদের আমন্ত্রণ জানানো হবে। তবে সবকিছু নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। এ ছাড়া করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে মুজিববর্ষ উপলক্ষে ১০টি কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এরমধ্যে এখন বৃক্ষরোপণ চলমান রয়েছে। নভেম্বরে মুজিববর্ষের ওয়েবসাইট উদ্বোধন, স্মারক ডাকটিকিট উম্নোচন, ৪ নভেম্বর সংবিধান দিবস উদযাপন, মাসব্যাপী আলোকচিত্র ও প্রামাণ্য দলিল প্রদশর্নী, ‘সংসদে বঙ্গবন্ধু’ বই প্রকাশনা এবং শিশুমেলা আয়োজনের কর্মসূচি থাকবে।
উল্লেখ্য, ‘মুজিববর্ষ’ ২২ ও ২৩ মার্চ বিশেষ অধিবেশন চালানোর পরিকল্পনা নেওয়া হয়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিশেষ অধিবেশন আহ্বান করেন। দুদিনের বিশেষ অধিবেশনে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী ও নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারির ভাষণ দেওয়ার কথা ছিল। তবে বিশেষ অধিবেশন বসলেও প্রণব মুখার্জী থাকবেন। ইতোমধ্যে তিনি পৃথিবী থেকে চির বিদায় নিয়েছেন।
6 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও
5 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
3 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,
3 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ
4 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
2 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
6 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
6 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ