editor
প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২০
করোনাকালীন মাঠে নেমেই অসাধারণ ইনিংস খেলেছেন বাংলাদেশ জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভ।
শনিবার দ্বিতীয় দিনের শুরুতে ব্যাট করতে নেমে দ্রুত ৩ উইকেট হারায় রায়ান কুক একাদশ। দীর্ঘদিন পর ব্যাটিংয়ে নেমে নিজের মান অনুসারে খেলতে পারেননি সাদমান ইসলাম অনিকও ইয়াসির আলী রাব্বি। দুজনকেই সাজঘরে ফেরান পেস বোলার এবাদত হোসেন।
দুই ওপেনারের বিদায়ের পর দ্রুত ফেরেন জাতীয় দলের নির্ভরতার প্রতীক সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
এরপর দলের হাল ধরেন মুমিনুল হক সৌরভ ও মোহাম্মদ মিঠুন। চতুর্থ উইকেটে তাদের গড়া ১৫৩ রানের জুটিতেই প্রাথমিক ধাক্কা সামলিয়ে খেলায় ফেরে রায়ান কুক একাদশ।
মুমিনুল-মিঠুনের মধ্যকার এই জুটির বিচ্ছেদ ঘটান নাঈম হাসান। ব্যক্তিগত ৬২ রানে মিঠুনকে আউট করেন এই অফ স্পিনার। মিঠুন আউট হওয়ার কিছু সময় পরই তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন মুমিনুল হক সৌরভ।
সেঞ্চুরি করার পর অন্যদের ব্যাট করার সুযোগ করে দিতেই ১১৭ রানে সেচ্ছায় সাজঘরে ফেরেন মুমিনুল। অধিনায়কফিরে যাওয়ার পর ২৯ রানে আউট হন উইকেটকিপার ব্যাটসম্যাননুরুল হাসান সোহান।
এরপর সাইফুদ্দিন ও তাইজুল ইসলাম জুটি গড়েন। তারা দিনের শেষ মুহূর্ত পর্যন্ত খেলে যান। ৫ উইকেটে ২৪৮ রান করে ম্যাচ ড্র করে রায়ান কুক একাদশ।
এর আগে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৬৩.৪ ওভারে ২৩০ রানে অলআউট হয় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন ওটিস গিবসন একাদশ। দলের হয়ে ৯টি চার ও এক ছক্কায় সর্বোচ্চ ৬৪ রান করেন করোনার সঙ্গে যুদ্ধ করে ফেরা সাইফ হাসান। জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার ছয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ১০টি চারের সাহায্যে করেন ৫১ রান।
রায়ান কুক একাদশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম। এছাড়া উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন মাত্র ১.৪ ওভার বল করে ৫ রানে শিকার করেন দুই উইকেট।
4 মহান মে দিবস উপলক্ষে শ্রমিক মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর জিন্দাবাজার এবং ৩৬ নং ওয়ার্ডের বালুচরে পৃথক আলোচনা
8 মহান মে দিবস উপলক্ষে সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। 4 শুক্রবার (০১ মে)
7 সিলেটের সড়ক ও রেল যোগাযোগের উন্নয়ন নিয়ে সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে নগরভবনে আয়োজিত সুধি সমাবেশে সিলেট-ঢাকা
4 সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু করে ১২শ শয্যায় উন্নীত আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2 তিনি বলেছেন, সিলেটের ২৫০
1 ট্রেন যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে ঢাকা-সিলেট রেলপথে ডাবল লাইন চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
3 জাগরনী বিজ্ঞান ও সাংস্কৃতিক সংঘ সিলেটের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মাধ্যমে মে দিবস পালিত হয়। শুক্রবার (১ মে) সকাল ৯টায়
4 মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে সিলেটের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর
1 তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করতে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।