editor

প্রকাশিত: 4:59 PM, September 15, 2020

মেম্বার জুটে বাহাদুরের বাহাদুরি

মেম্বার জুটে বাহাদুরের বাহাদুরি

2

ইজারা ছাড়াই মালনীছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন

নিজস্ব প্রতিবেদক
মেম্বার জুটে বাহাদুর। মালনীছড়া চা-বাগান ও লাক্ষাতুড়া চা-বাগান শ্রমিকদের একজন নেতা। সিলেট আওয়ামী লীগের ক’জন শীর্ষ নেতার সাথে তার দারুন সখ্যতা। সেই সখ্যতার কারণে আজ তিনি সরকারকেও দেখাচ্ছেন বৃদ্ধাঙ্গুল! তিনি ইজারা ছাড়াই সিলেটের মালনীছড়া বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন শুরু করেছেন। সরকারের রাজস্ব প্রদান ছাড়াই প্রভাব বিস্তার করে বালু উত্তোলন করে প্রতিদিন ৭ থেকে ৮ ট্রাক বালু বিক্রি করছেন। আওয়ামী লীগের ক’জন শীর্ষ নেতার সাথে সখ্যতার কারণে স্থানীয় কেউই তাকে অবৈধভাবে বালু উত্তোলনে বাঁধা প্রদান করছেন না।
গেলো ক’দিন হলো, সিলেটের একটি প্রভাবশালী অনলাইন নিউজ পোর্টালের ক’জন সাংবাদিক এই স্থান পরিদর্শন করেন। অবৈধভাবে বালু উত্তোলনের ছবিও তুলেন। তবে এই অনলাইন নিউজ পোর্টালে এই সংক্রান্ত কোনো প্রতিবেদন প্রকাশ করা হয়নি! সূত্র জানায়, সিলেটের জেলা প্রশাসক অফিস থেকে মেম্বার জুটে বাহাদুরকে এই মহাল থেকে বালু উত্তোলনের অনুমোতি দিয়েছেন। মেম্বার জুটে বাহাদুর তাদের এই বিষয়টি জানান। এতেই তারা সস্তুষ্ঠ হয়ে ফিরেন। তবে কোনো কাগজাদি দেখতে চাননি!
জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবগত এয়ারপোর্ট থানা পুলিশ তা এড়িয়ে যান। এদিকে, সিলেট জেলা প্রশাসক অফিস সূত্রে জানা গেছে মালনীছড়া বালুমহাল ইজারার জন্য এখন পর্যন্ত দরপত্রও আহবান করা হয়নি! তাহলে মেম্বার জুটে বাহাদুর কিভাবে সিলেট জেলা প্রশাসক অফিসের নাম ভাঙিয়ে দিনের পর দিন অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছেন? কেনইবা স্থানীয় প্রশাসনও এই অবৈধভাবে বালু উত্তোলনে বাঁধা প্রদান করছে না?
সোমবার মালনীছড়া বালু মহালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ক’জন শ্রমিক ছড়া থেকে বালু উত্তোলন করছেন। এসময় মহালে বালু উত্তোলন কাজে নিয়োজিত এক শ্রমিক বলেন, জুটে মেম্বারের নির্দেশে বালু উত্তোলন করে ট্রাকে লোড করে বিক্রি করছি।
অভিযোগ আছে, প্রায় ২ বছর আগেও মেম্বার জুটে বাহাদুর এই বালু মহালের সর্বোচ্চ দরদাতা হয়েছিলেন। তবে সরকারি কোষাগারে টাকা জমা না দিয়ে কিংবা প্রশাসন কর্তৃক বালুমহাল সমঝে দেওয়ার আগেই তিনি বালু উত্তোলন শুরু করেন। যা অবৈধ বলে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান। ফলে এলাকায় বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়।
বিষয়টি জানতে এসএমপি’র এয়ারপোর্ট থানার ওসি শাহাদাৎ হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করলে তার ফোন ব্যস্থ পাওয়া যায়। মেম্বার জুটে বাহাদুর দৈনিক সিলেটের হালচালকে বলেন, সিলেটের জেলা প্রশাসক অফিস থেকে এই মহাল থেকে বালু উত্তোলনের অনুমোতি দিয়েছেন।
সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের (এডিসি) রেভিনিউ আসলাম উদ্দিন দৈনিক সিলেটের হালচালকে বলেন, বালু মহালে ইজারা ছাড়া এ ধরনের কাজ করলে এটা অপরাধ। তাছাড়া মালনীছড়া বালু মহাল এখনও ইজারার জন্য দরপত্রও আহবান করা হয়নি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

মহানগর ও জেলা যুবদলের নতুন নেতৃত্বকে মুমিনুর রহমান তানিমের অভিনন্দন

2 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন

সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি

সিলেটে খেলার মাঠে মেলা বন্ধের ও রাত ৯টা পর্যন্ত দোকান খোলার দাবিতে মহানগর ব্যবসায়ীদের স্মারকলিপি

5 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত

নবম জাতীয় বেতন স্কেল অনুমোদিত হওয়ায় শাবিপ্রবিতে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

নবম জাতীয় বেতন স্কেল অনুমোদিত হওয়ায় শাবিপ্রবিতে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

6 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ

নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

3 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ

খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি

খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে দোকান মালিক সমিতি ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষেদর স্মারকলিপি

6 সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

সিলেট মহানগর যুবদলের সভাপতি সম্রাট, সাধারণ সম্পাদক দিনার

1 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ, সম্পাদক টিপু

5 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম

জিয়া সাংস্কৃতিক সংগঠন সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক হলেন শামীম মিয়া

জিয়া সাংস্কৃতিক সংগঠন সিলেট জেলার যুগ্ম আহ্বায়ক হলেন শামীম মিয়া

1 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট

1
8