editor
প্রকাশিত: 6:57 PM, November 25, 2020
অনলাইন ডেস্ক
টানা মাঠে খেলার অবসাদ থেকে মুক্তি দিতে এদিন অধিনায়ক লিওনেল মেসিকে বিশ্রাম দিয়েছিলেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোম্যান। মেসিকে ছাড়া বার্সাই যেন চলতি মৌসুমে গড়পড়তা বার্সার চেয়ে বেশি ক্ষুরধার! অন্তত ডায়নামো কিয়েভের বিপক্ষে ফলাফলটা তাই বলছে।
চ্যাম্পিয়ন্স লিগে ৪-০ গোলে জয়ে শেষ ষোল নিশ্চিত করার পর কোচ কোম্যানও বললেন, টানা খেলায় থাকাদের সরানোর ফলই পেয়েছে বার্সা! ২-১ ব্যবধানে জয় পেয়েছে বার্সার গ্রুপ সঙ্গী জুভেন্তাস, নিশ্চিত করেছে শেষ ষোল।
এদিকে পিএসজি নিজেদের বাঁচামরার লড়াইয়ে লিপজিগকে ১-০ ব্যবধানে হারিয়ে লড়াইয়ে টিকে আছে। একই রাতে বরুসিয়া ডর্টমুন্ড, ল্যাজিও, চেলসি ও ম্যানইউও জয় পেয়েছে।
মেসিহীন বার্সা প্রথমার্ধে বেশ কিছু সুযোগ সৃষ্টি করলেও গোলের দেখা পায়নি। ৫৩ মিনিটে সার্জিনিও ডেস্টের অভিষেক গোলেই যেন বাঁধ ভাঙলো দলের। এরপর মার্টিন ব্রাথওয়েটের জোড়া গোল আর অ্যান্টোয়ান গ্রিজমানের লক্ষ্যভেদে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। নিশ্চিত করে শেষ ষোলয় খেলাও।
কোচ কোম্যানের প্রতিক্রিয়া, ‘কিছু ম্যাচে ফলাফলটা অন্য সব ম্যাচের চেয়ে ভালো হয়। তবে আজ খেলোয়াড়দের সতেজ থাকাটা পার্থক্য গড়ে দিয়েছে। খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে সতেজ খেলোয়াড়দের খেলিয়ে ভালো কাজই করেছি মনে হচ্ছে। পারফর্ম্যান্সে মরিয়া ভাবটা ফুটে উঠেছে আমাদের। প্রতিপক্ষকে চাপে রাখতে পেরেছি আমরা।’
চোটের কারণে বার্সার হয়ে এদিন মাঠে ছিলেন না জেরার্ড পিকে, সার্জিও বুসকেটস ও সার্জি রবার্তোদের মতো অভিজ্ঞরা।
তাদের পরিবর্তে মাঠে আসা তরুণরাও অবশ্য এদিন দিয়েছেন নিজের সেরাটাই। তবে কোচের প্রশংসার সিংহভাগ কুড়িয়েছেন পিকের বদলে অভিষিক্ত অস্কার মিনগেসা, ‘সে তরুণ এক খেলোয়াড়। আমাদের সঙ্গে অনেক বছর থাকার কারণে সে আমাদের ধরণটা বুঝে। তার উন্নতি প্রয়োজন অবশ্যই, তবে শুরুটা ভালো করেছে, এটা আমাদের জন্যে গুরুত্বপূর্ণ।’
জি গ্রুপে বার্সার সঙ্গী জুভেন্তাসও শেষ ষোল নিশ্চিত করেছে ফেরেঙ্কভারোসকে হারিয়ে। এদিন গোল করে চ্যাম্পিয়ন্স লিগে গোলের সংখ্যাকে ১৩১-এ উন্নীত করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
এদিকে নেইমারের একমাত্র গোলে লিপজিগকে হারিয়ে শেষ ষোলর আশা টিকিয়ে রেখেছে পিএসজি। ‘এইচ’ গ্রুপে তাদের সঙ্গী ম্যানইউও ফের্নান্দেজের জোড়া গোলে ইস্তানবুলকে হারিয়েছে ৪-১ ব্যবধানে। ‘এফ’ গ্রুপে বরুসিয়া ডর্টমুন্ড আর্লিং হালান্ডের জোড়া গোলে ৩-০ ব্যবধানে হারিয়েছে ক্লাব ব্র“জকে। গ্রুপের অন্য দল ল্যাজিও ৩-১ ব্যবধানে হারিয়েছে জেনিথকে। ‘ই’ গ্রুপে সেভিয়া ও চেলসিও জয় তুলে নিয়েছে একই রাতে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,