editor
প্রকাশিত: 1:46 PM, May 1, 2024
আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে নগরীর বন্দরবাজার থেকে শুরু হয়ে চৌহাট্রা পয়েন্ট সহ বিভিন্ন স্থানে র্যালি ও সমাবেশ করেছেন জাতীয় শ্রমিক পার্টি সিলেট জেলা ও মহানগর শাখা।
বুধবার (১ মে) জাতীয় শ্রমিক পার্টি সিলেট মহানগর শাখার সভাপতি মাইনুল ইসলাম হাওলাদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল আহমদ এর পরিচালনায় সিলেট জেলা পরিষদের সামন থেকে একটি র্যালি বের হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম এ সালেহ চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য এডভোকেট কবির আহমদ।
র্যালি শেষে আয়োজিত সমাবেশে সাধারণ সম্পাদক ইকবাল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম এ সালেহ চৌধুরী। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে জাতীয় পার্টি সর্বদা বদ্ধপরিকর। জাতীয় পার্টি সবসময় শ্রমিকদের পক্ষে কাজ করে আসছে। আমরা শ্রমিকদের কল্যাণে নিয়মিত কাজ করে যাব।
এসময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলার সাবেক সভাপতি জামাল মিয়া, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি লিয়াকত আলী খান, সিনিয়র নেতা হারুনুর রশিদ চিশতী, ছাত্র সমাজের জেলা সভাপতি বিষ্ণু রবি দাস, মহানগর ছাত্র সমাজ সভাপতি মোজাম্মেল হোসেন বাদশা, শ্রমিক নেতা লায়েক আহমদ, আব্দুল কুদ্দুস, আজাদূর রহমান আজাদ, আনন্দ রবি দাস, নাজেদ আহমদ, তাহমিনা আক্তার, আমিনুল ইসলাম আমিন, মাহফজুর রহমান সহ সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
এছাড়াও জকিগঞ্জ, কানাইঘাট, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও গোয়াইনঘাটসহ মহানগরীর ৬টি থানা ইউনিট বিভিন্ন স্থানে র্যালি ও সমাবেশ করেছেন জাতীয় শ্রমিক পার্টির শ্রমিক নেতাকর্মীরা।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা