editor
প্রকাশিত: ৯:১১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০
ভারত ও পাকিস্তানের রাজনৈতিক বৈরিতায় গত সাত বছর ধরে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয় না প্রতিবেশী দেশ দুটি। বহুল আকাঙ্ক্ষিত সিরিজ দেখার স্বাদ সহসাই দর্শকদের মিটছে না বলে মত শহীদ আফ্রিদির। সাবেক পাকিস্তান অধিনায়ক মনে করেন নরেদ্র মোদি সরকারের আমলে পাক-ভারত দ্বিপাক্ষিক সিরিজ অসম্ভব।
আরব নিউজকে দেয়া সাক্ষাতকারে আফ্রিদি বলেন, ‘পাকিস্তান সরকার সব সময় প্রস্তুত। কিন্তু বর্তমান ভারত শাসনের সময় দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্কের (পাক-ভারত সিরিজের) কোনো সম্ভাবনা নেই। মোদিকে ক্ষমতায় রেখে এমনটা হবে বলে আমি মনে করি না।’
২০১২-১৩ মৌসুমে শেষবার ভারতের মাটিতে হয়েছে দু’দলের দ্বিপাক্ষিক সিরিজ। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ হলেও ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় পাকিস্তান। ভারত শেষবার পাকিস্তান সফর করেছে ২০০৬ সালে। গত ফেব্রুয়ারিতেও একবার নরেন্দ্র মোদির সমালোচনা করেছিলেন আফ্রিদি।
তখনও আফ্রিদি ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক নষ্টের জন্য দায়ী করেন নরেন্দ্র মোদিকে।
ভারতে শহীদ আফ্রিদির জনপ্রিয়তা অনেক। আরব নিউজের সঙ্গে আলাপচারিতায় ভারতীয় সমর্থকদের ভালবাসাকে সম্মান করেন বলেও জানান অফ্রিদি। তিনি বলেন, ‘আমি যে পরিমাণ ভালবাসা পেয়েছি সেটাকে সব সময় সম্মান করি। ভারতে ক্রিকেট খেলা আমি দারুণ উপভোগ করেছি। এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় সমর্থকদের মেসেজ পাই। উত্তরও দেয়ার চেষ্টা করি।’
8 স্টাফ রিপোর্টার: সিলেটের বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলাকে কেন্দ্র করে আবারও নতুন করে গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে।
3 দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলার থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প,
6 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সিলেট মহানগর শাখার অন্তর্গত কোতোয়ালী থানা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি
5 * জেলা প্রশাসকের সঙ্গে থেকে নানা দিকনির্দেশনা দেন নিষিদ্ধ সংগঠন নেতা বদরুল। * ২০২৪ এর ৫ আগস্টে থেকে পলাতক
4 সিলেটবাসীকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তা দিয়েছেন জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া মো. সারওয়ার আলম।
2 সিলেটের আধ্যাত্মিক রাজধানী খ্যাত হযরত শাহজালাল (র.)-এর মাজারের দানবক্সে পাওয়া ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকার সাথে জেলা প্রশাসনের
6 হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি ও সিলেট জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলা শাখার আহ্বায়ক সুদীপ রঞ্জন
6 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মানবসেবা ও সমাজ উন্নয়নে এপেক্স ক্লাব অব সিলেট দীর্ঘদিন ধরে অত্যন্ত