editor
প্রকাশিত: 5:00 PM, January 17, 2021
অনলাইন ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ‘বিশেষ’ জার্সি পরে মাঠে নামবে তামিম-মুশফিকরা। নতুন এ জার্সির বিষয়ে একটি ধারণা দিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান।
আকরাম খান জানান, লাল এবং সবুজ রঙয়ের মিশ্রণেই তৈরি করা হয়েছে বাংলাদেশের নতুন জার্সি। এ জার্সিতে তুলে ধরা হয়েছে বাংলাদেশের স্বাধীনতার ঐতিহ্য। এটাই এবারের জার্সির নতুনত্ব।
দেশ স্বাধীনের ৫০ বছর পূর্ণ হওয়ায় বিষয়কে সামনে রেখে জার্সিতে এ নতুনত্ব আনতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আকরাম খান বলেন, আমরা পুরো দেশবাসীর মতো ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটাররাও স্বাধীনের ৫০ বছর পূর্তিতে গৌরবে জড়িত হতে যাচ্ছি। ২০২১ সালের ২৬ মার্চ আমাদের ৫০তম স্বাধীনতা দিবস। সবার কাছেই এবারের দিবসটি বিশেষ। সেটা উদযাপন করার জন্য জার্সির কথাটা মাথায় রেখেছি। জার্সিটা কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকা অনুসরণ করেই করেছি। সবুজ এবং লাল রঙের মিশ্রণে জার্সিটা করা হয়েছে, অন্য কোন রঙ নেই।তিনি আরও বলেন, দেশ স্বাধীনের পর আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা যেভাবে উদযাপন করেছে সেটিও তুলে ধরা হয়েছে এবং তার সঙ্গে আমাদের যে স্মৃতিসৌধ রয়েছে সেটিও ফুটিয়ে তোলা হয়েছে। আশা করছি জার্সিটা সবার ভালো লাগবে।প্রসঙ্গত ২০ জানুয়ারি মিরপুরে ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশ-উইন্ডিজ লড়াই। ২২ জানুয়ারি একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে। ২৫ জানুয়ারি শেষ ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এর পর দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি চট্টগ্রামে, দ্বিতীয় টেস্ট হবে মিরপুরে
S/H(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,