editor

প্রকাশিত: 8:07 AM, October 15, 2020

যে কারণে এ বছর বিপিএল হচ্ছে না

যে কারণে এ বছর বিপিএল হচ্ছে না

অনলাইন ডেস্ক: করোনাভাইরাসের কারণে এ বছর জনপ্রিয় ইভেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সম্ভাবনা নেই বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, আর্থিক-সমৃদ্ধ এই টুর্নামেন্টটি চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে বিশ্ব এখন কঠিন সময় পার করছে। তাই বিপিএল আয়োজন করার কোনো উপায় নেই।

পাপন বলেন, ‘বিপিএল আয়োজন করতে আমাদের এখানে বিদেশী খেলোয়াড় আনতে হবে, এই পরিস্থিতিতে এটি সম্ভব নয়। একই সাথে, আমাদের আরও ভালো ব্যবস্থা নিশ্চিত করা দরকার, যা কোভিড-১৯ এর কারণে সম্ভব নয়। যদি আমরা এগুলো পরিচালনা করতে পারি তবে বিপিএল আয়োজন করতে কোন সমস্যা হবে না। তবে এখানে এই ব্যাপারগুলো সবচেয়ে বড়। তাই এ বছর আমাদের নজরে বিপিএল নেই।’

বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে ইতোমধ্যে ক্রিকেটকে মাঠে ফিরিয়েছে বিসিবি। তিন দলকে নিয়ে ৫০ ওভারে ক্রিকেট আয়োজন করেছে। টুর্নামেন্টটি আয়োজন করতে, তিন দলের খেলোয়াড়দের জন্য জৈব-সুরক্ষা পরিবেশ তৈরি করেছে তারা। পাপনের মতে, অনেক সমস্যার কারণে ফ্র্যাঞ্চাইজিদের দল পরিচালনার জন্য জৈব-সুরক্ষা পরিবেশ তৈরি করা সম্ভব নয়।

তিনি বলেন, ‘আমি মনে করি না কোভিড-১৯ এর কারণে বিপিএলের মতো কোনও আসর আয়োজন করা বাংলাদেশের জন্য সহজ হবে। এখানে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি বিপিএলের একটি দল চালানোর জন্য অনেক সমস্যা মোকাবেলা করে। আর ইংল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতের (আইপিএলের জন্য) যে জৈব-সুরক্ষা পরিবেশ স্থাপন করা হয়েছে তা বাংলাদেশে সম্ভব নয়। আমাদের দেশে দলগুলোর জন্য জৈব-সুরক্ষা পরিবেশ তৈরি করার জন্য আমাদের ফ্র্যাঞ্চাইজিগুলো বেশি অর্থ ব্যয় করতেও পারবে না।’

আইপিএলের মতো সংযুক্ত আরব আমিরাতে বা দেশের বাইরে বিপিএল আয়োজন করার কোনো উপায় রয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে বিপিএল গভর্নিং কাউন্সিলের সেক্রেটারি আই এইচ মল্লিক জানান, এটি বাংলাদেশের প্রেক্ষাপটে সমাধান নয়। তিনি বলেন, ‘এটি আমাদের প্রেক্ষাপটে কোনো ব্যবহারিক সমাধান নয়। আমাদের ফ্র্যাঞ্চাইজিগুলো আরব আমিরাতের মতো দেশের বাইরে গিয়ে দল চালানোর জন্য আর্থিকভাবে এতটা শক্তপোক্ত নয়।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র‍্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি ও দপ্তর সম্পাদকের বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি ও দপ্তর সম্পাদকের বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,

একসময়ের আ’লীগ ঘনিষ্ঠ বাবা-ছেলে এখন বিএনপিতে

একসময়ের আ’লীগ ঘনিষ্ঠ বাবা-ছেলে এখন বিএনপিতে

রাজনীতিতে সুবিধাবাদ আর রাতারাতি দলবদলের এক চাক্ষুষ উদাহরণ হয়ে উঠেছেন সিলেটের এক বাবা ও ছেলে। পটপরিবর্তনের পর অতীতে বাংলাদেশ আওয়ামী

‎‎জামিন আর ক্ষমতার ছায়ায় বহাল তবিয়তে অন্ধকার জগতের কারবারিরা

‎‎জামিন আর ক্ষমতার ছায়ায় বহাল তবিয়তে অন্ধকার জগতের কারবারিরা

‎সিলেটের জালালাবাদ থানার ভাগারপাড় গ্রামে ১৪ বছরের কিশোর মহিন হাসান বাপ্পিকে নৃশংস হত্যাচেষ্টার পর উত্তাল হয়ে উঠেছিল এলাকা। মানববন্ধন, প্রতিবাদ