editor
প্রকাশিত: 11:30 PM, March 24, 2022

রমজানে প্রাথমিকের ক্লাস চলবে যেভাবে
ডেস্ক রিপোর্ট
রমজান মাসে প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি নির্ধারণ করেছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার সময়সূচি নির্ধারণ করে দিয়ে আদেশ জারি করেছে।
এতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি শ্রেণি কার্যক্রম ২০ রমজান পর্যন্ত চালু থাকবে।
পবিত্র রমজান মাসে বিদ্যালয়ে সরাসরি শ্রেণি পাঠদান সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে রুটিন ও পরিকল্পনা অনুযায়ী সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক উল্লিখিত সময়সূচি অনুযায়ী নির্ধারিত ক্লাসসমূহ বিন্যস্ত করে শ্রেণি কার্যক্রম পরিচালনা করবেন।
পবিত্র রমজান মাসে বিন্যস্ত রুটিনে নামাজের জন্য ৩০ মিনিট বিরতি থাকবে।
প্রধানশিক্ষকগণ প্রস্তুতকৃত রুটিনটি সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করবেন।
শুধু রমজান মাসে প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি শ্রেণি পাঠদান পরিচালনার জন্য নির্দেশনাসমূহ পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষার সব অঞ্চলের উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সুপারিনটেনডেন্ট, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট (পিটিআই), উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্দেশনা পাঠানো হয়েছে।
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের