editor
প্রকাশিত: 8:23 PM, April 4, 2024
সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খাঁন বলেছেন, রমজান মাসে বেশি বেশি দান সদকা করা উত্তম। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সমগ্র বাংলাদেশ জুড়ে ইফতার মাহফিলের পরিবর্তে যার যা আছে তা নিয়ে নিম্ন আয়ের মানুষদের পাশে দাঁড়াতে বলেছিলেন। সেই ধারাবাহিকতায় আজ পৌর বিপণী কেন্দ্র দোকান মালিক ব্যবসায়ী সমিতি ঈদ উপহার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। তিনি ঈদ উপলক্ষ্যে ব্যবসায়ীদের এমন মহৎ আয়োজনের প্রশংসা করেন। আগামীতে তারা আরও ভালো ভালো কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকালে নগরীর ধোপাদিঘীরপারস্থ একটি কমিউনিটি সেন্টারে পৌর বিপণী কেন্দ্র দোকান মালিক ব্যবসায়ী সমিতি সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় গরীব মানুষদের মাঝে ঈদ উপহার (শাড়ি ও লুঙ্গি) বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
পৌর বিপণী কেন্দ্র দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ কমরেড সিকান্দর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: মঈনুদ্দিন আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মো: আব্দুর রফিক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সমিতির কোষাধ্যক্ষ মো: হাফিজউল্লাহ, সদস্য আব্দুল ওয়াহাব জুবের, আমির আলী প্রমুখ। পরে প্রায় দুই শতাধিক অসহায়-দরিদ্রদের মধ্যে ঈদ উপহার শাড়ি, লুঙ্গি বিতরণ করেন অতিথিবৃন্দ।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট