editor
প্রকাশিত: ৭:২২ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০২০
রাজধানীর মোহাম্মদপুর ও শ্যামলী এলাকার কয়েকটি হাসপাতালে অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বিভিন্ন অনিয়ম ও ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে গতকাল বুধবার (২৮ অক্টোবর) রাত পৌনে ১০টা থেকে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসুর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
পলাশ কুমার বসু জানান, রাজধানীর নিটোর (পঙ্গু হাসপাতালে) চিকিৎসা সেবা নিতে আসা সাধারণ রোগীদের হয়রানি করে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণে বাধ্য করে আসছে একটি চক্র। প্রভাবশালী এসব দালালচক্রের বিরুদ্ধে সম্প্রতি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।এর ধারাবাহিকতায় আজ কয়েকটি হাসপাতালে অভিযান চালানো হচ্ছে।
পলাশ কুমার বসু বলেন, মোহাম্মদপুর ও শ্যামলী এলাকার মক্কা-মদিনা হাসপাতাল, নূরজাহান জেনারেল হাসপাতাল, ক্রিসেন্ট হাসপাতালসহ কয়েকটি হাসপাতালে ভুয়া চিকিৎসক ও অনিময়ের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। ইতোমধ্যে এসব হাসপাতাল থেকে বেশ কয়েকজন ভুয়া চিকিৎসক ও দালালকে আটক করেছে র্যাব-২ এর সদস্যরা। এসব বেসরকারি হাসপাতালে নামসর্বস্ব ভুয়া চিকিৎসক দিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। প্রশিক্ষিত চিকিৎসক ছাড়াই বিভিন্ন ধরনের সংবেদনশীল ও জটিল অস্ত্রোপচার করা হয় এখানে। এর ফলে অধিকাংশ ক্ষেত্রেই রোগীরা উপযুক্ত সেবা না পেয়ে কিছু ক্ষেত্রে মারাত্মকভাবে অঙ্গহানিসহ প্রাণহানির অভিযোগ পাওয়া গেছে। অথচ রোগীদের মোটা অঙ্কের বিল ধরিয়ে দেওয়া হয়। বিল পরিশোধ করতে না পারলে আটকে রাখার অভিযোগও পাওয়া গেছে।
2 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ
8 ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ
2 স্টাফ রিপোর্টার: 3 কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও
4 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে ২৮
3 ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন
3 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
2 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
8 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে