editor
প্রকাশিত: 2:58 PM, January 2, 2021
অনলাইন ডেস্ক
অবশেষে ৭ দিনের মাথায় নানা অভিযোগে অভিযুক্ত লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সব কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।আজ এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন নতুন কমিটির দাবিতে আন্দোলনকারী নেতাকর্মীরা।
২০১৯ সালের ৩ ডিসেম্বর পাপেল মাহমুদ সভাপতি ও তারেক আজিজ জনিকে সম্পাদকসহ ৮১ জনের পুর্ণাঙ্গ-কমিটি ঘোষণা করা হয়েছিল।
কমিটির মেয়াদ এক বছর না যেতে সম্পাদক জনি উপজেলা যুবলীগের আহ্বয়ক কমিটির যোগদান ও চার জন বিদেশ ও কয়েকজন বিয়ে করেন।
পরে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের লক্ষে প্রার্থীদের কাছ থেকে সিভি জমা নেন জেলা ছাত্রলীগ। পরে এক জরুরি বৈঠকে জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ রায়পুর উপজেলা কমিটি বিলুপ্তি ঘোষণা করেন।
আহ্বায়ক কমিটি গঠন না করে ও সম্মেলন ছাড়াই গত ২৭ ডিসেম্বর মো. কাউছারকে সভাপতি ও মো. নুরনবি সুজনকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্যের কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ।
এ উপজেলা কমিটি বাতিলের দাবিতে গত বৃহস্পতিবার পদ বঞ্চিত কয়েকজন কেন্দ্রীয় কমিটির কাছে লিখিত অভিযোগ দেন। এর প্রেক্ষিতে-শুক্রবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সাম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক ছাত্রলীগের রায়পুর উপজেলা কমিটির সব কার্যক্রম স্থগিত ঘোষণা করেন।
এর সঙ্গে কেন্দ্রীয় কমিটির ছাত্রলীগের স্কুল বিষয়ক সম্পাদক পুতুল চন্দ্র রায় ও দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ইমরান জমাদ্দারকে দায়িত্ব দিয়ে ৭ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
জেলা ছাত্রলীগ কমিটির সভাপতি শাহাদাত হোসেন শরিফ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কি বিষয়ে অভিযোগ নব গঠিত উপজেলা ছাত্রলীগের বিরুদ্ধে তা তো বলতে পারবো না। কোনো অভিযোগও আসেনি। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলবেন বলে ফোন কেটে দেন।
ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত বয়স, যারা ছাত্র এবং যাদের ক্লিন ইমেজ রয়েছে তাদের সমন্বয়ে নতুন কমিটির গঠন করা হবে বলে জানান কেন্দ্রীয় এক নেতা।
এই কমিটির কার্যক্রম স্থগিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দর পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে পোস্ট দেয়ায় ঝড় ওঠে।
S/H-(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,