editor
প্রকাশিত: 6:03 PM, January 19, 2021
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে জাতীয় সদর দফতর ও আইএফআরসি এর সহযোগীতায় কানাইঘাটে ২০০ পরিবারের মধ্যে নগদ ৯ লক্ষ টাকা ও ৮ টি আইটেমের ২০০ প্যাকেট সব্জিবীজ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান জামিল। সোসাইটির সিলেট ইউনিটের কার্যকরী পরিষদ সদস্য ও সাতবাক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমেদ পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যকরী পরিষদ সদস্য সোয়েব আহমদ, রেড ক্রিসেন্ট উপ-পরিচালক আব্দুস সালাম, আইএফআরসি এর প্রতিনিধি জিয়াউল হক হিমেল, জাতীয় সদর দফতর এর প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, শান্ত হোসেন রাব্বি। সাবেক যুব প্রধান মো: নাজিম খানের পরিচালনায় সাতবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ হাজী মকদ্দস আলী, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের আজীবন সদস্য সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, ডাক বিভাগ সিলেটের কর্মকর্তা লীফটন রঞ্জন তালুকদার, বাবলু রায়, উপ সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হারিছ, ইউপি সদস্য আব্দুল নুর, ছাব্বির আহমেদ, রইছ উদ্দিন, হেলাল উদ্দিন মামুন, সফিক আহমেদ। যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের বিভাগীয় প্রধান রিনা বেগম, বদরুল আজাদ শুভ, বিভাগীয় উপ প্রধান সুমেল চৌধুরী, নাইমা খান রুমা, যুব সদস্য মোস্তফা আহমেদ, ইয়াহিয়া,সুমিত অধিকারী , মাজারুজ জামান খান, আনিকা, মৌসুমি প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন রহিমিয়া আলীম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা সালেহ আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল বলেন রেডক্রিসেন্ট সবসময়ই দুস্থ অসহায় মানুষের কল্যাণে কাজ করছে আজকের এই নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ এর মাধ্যমে সমাজে দুস্থ অসহায় মানুষকে সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে সহযোগিতা করবে। বাংলাদেশ উন্নত হলে আমরা উন্নত রাষ্ট্রে পরিণত হবো এ জন্য সবাইকে যার যার অবস্থান থেকে দেশের উন্নয়নে কাজ করার আহবান জানান।
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,
রাজনীতিতে সুবিধাবাদ আর রাতারাতি দলবদলের এক চাক্ষুষ উদাহরণ হয়ে উঠেছেন সিলেটের এক বাবা ও ছেলে। পটপরিবর্তনের পর অতীতে বাংলাদেশ আওয়ামী
সিলেটের জালালাবাদ থানার ভাগারপাড় গ্রামে ১৪ বছরের কিশোর মহিন হাসান বাপ্পিকে নৃশংস হত্যাচেষ্টার পর উত্তাল হয়ে উঠেছিল এলাকা। মানববন্ধন, প্রতিবাদ