editor

প্রকাশিত: 8:23 AM, October 15, 2020

রোনালদোকে ছাড়িয়ে নেইমার

রোনালদোকে ছাড়িয়ে নেইমার

7

অনলাইন ডেস্ক: মধ্যমণি ছিলেন আগের ম্যাচেও। ব্রাজিলের পাঁচ গোলের তিনটিতে রেখেছিলেন অবদান। গোল না পাওয়ার হতাশাটা হ্যাটট্রিকেই কাটালেন নেইমার। তাঁর দ্যুতিতে দুইবার পিছিয়ে পড়েও পেরুকে ৪-২ ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে অপর ম্যাচে উরুগুয়েকে ৪-২ গোলে হারিয়েছে ইকুয়েডর। ২-২ গোলে ড্র হয়েছে চিলি-কলম্বিয়ার ম্যাচ।

2

গোলের মালা গেঁথে রেকর্ডও গড়েছেন নেইমার। ব্রাজিলের জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ গোল এখন তাঁর। ছাড়িয়ে গেছেন রোনালদোর ৬২ গোলের কীর্তি। ৭৭ গোল নিয়ে সামনে শুধু পেলে। কিংবদন্তি রোনালদোর প্রতি অবশ্য শ্রদ্ধা জানাতে ভোলেননি নেইমার, ‘তোমার জন্য আমার সমস্ত শ্রদ্ধা ফেনোমেনন।’ ব্রাজিলিয়ান কোচ তিতেও রোনালদোর সঙ্গে তুলনা করতে চাইলেন না নেইমারের, ‘তুলনা হওয়াটাই উচিত নয়। নেইমারকে নিয়ে একটা কথা বলতে পারি, ও সুযোগ তৈরি করতে পারে, কাজেও লাগাতে পারে। প্রতিদিনই উন্নতি করছে, পরিণত হচ্ছে। ওর ড্রিবলে ভারাসাম্য হারিয়ে ফেলে ডিফেন্ডার। সব প্রজন্মে আলো ছড়ায় কেউ না কেউ। রোনালদো, রিভালদো, রোমারিও, বেবোতা প্রত্যেকে অসাধারণ। নেইমারও দুর্দান্ত।

কোপা আমেরিকা জয়ের পথে গ্রুপ পর্বে ও ফাইনালে পেরুকে হারিয়েছিল ব্রাজিল।  লিমায় বিশ্বকাপ বাছাই ম্যাচটিতে অবশ্য আন্দ্রে কারিয়োর গোলে ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় পেরু। ২৮ মিনিটে নেইমারের পেনাল্টিতে সমতা ফেরায় ব্রাজিল।  ৩১ মিনিটে নেইমারের গোল বাতিল হয় আক্রমণ শুরুর সময় রিচার্লিসন অফসাইডে থাকায়।

8

৫৯ মিনিটে রেনাতো তাপিয়ার শট একজনের পায়ে লেগে জালে জড়ালে আবারও এগিয়ে যায় পেরু। ৬৪ মিনিটে নেইমারের কর্নার থেকে ফিরমিনোর গোলমুখে থাকা হেডার আলতো টোকায় জালে জড়ান রিচার্লিসন। নেইমারের আরেকটি পেনাল্টিতে ব্রাজিল ৩-২ ব্যবধানে এগিয়ে যায় ৮৩ মিনিটে। ডি বক্সে ফাউলের শিকার হন তিনিই। এরপর রিচার্লিসনের মুখে আঘাত করে লাল কার্ড দেখেন কার্লোস জামব্রানো। লাল কার্ড দেখেন বেঞ্চের গোলরক্ষক কাসেদাও। ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে রিবেইরোর চিপ পোস্টে লেগে ফেরার সময় সেটা জালে জড়িয়ে হ্যাটট্রিক পূরণ করেন নেইমার। এএফপি

6

 

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

1 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

6 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

6 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

6 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

4 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

3 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

5 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

4 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

1
5