editor
প্রকাশিত: 7:02 AM, September 28, 2020
অনলাইন ডেস্ক:-
গোল করে কোচ আন্দ্রে পিরলোর অভিষেক রাঙিয়ে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নতুন মৌসুমের প্রথম ম্যাচে জুভেন্টাসও পেয়েছিল দাপুটে জয়।
দ্বিতীয় ম্যাচে এসেও পর্তুগিজ উইঙ্গারের নৈপুণ্য দেখলো সিরি’আ লিগের দর্শক। কিন্তু রোনালদোর জোড়া গোলেও ঘরের মাঠ তুরিনে দ্বিতীয়ার্ধে ১০ জনের দল হয়ে পড়া জুভদের মাঠ ছাড়তে হয়েছে রোমার বিপক্ষে ২-২ ব্যবধানের ড্র নিয়ে।
অন্যদিকে সিআর সেভেনের চেয়ে দুঃখটা একটু বেশিই পাবেন জর্ডান ভেরেটাউট। জোড়া গোল করেও যে রোমান গ্লাডিয়েটরদের জেতাতে পারেননি ২৭ বছর বয়সী ফরাসি মিডফিল্ডার।
৩১তম মিনিটে জর্ডানের গোলে এগিয়ে যায় রোমা। রোনালদো সেই গোল শোধ করেন ৪৪তম মিনিটে পেনাল্টি কিক থেকে। কিন্তু জুভরা বিরতিতে যায় ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে। প্রথমার্ধের যোগ করা প্রথম মিনিটে পেনাল্টি থেকে রোমাকে ফের এগিয়ে দেন জর্ডান।
জুভেন্টাস সেই গোল শোধ করে ৬৯তম মিনিটে। দানিলোর পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। তার আগে অবশ্য ১০ জনের দল হয়ে পড়েছিল ইতালিয়ান চ্যাম্পিয়নরা। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আদ্রিয়েন র্যাবিয়ট।
এই ড্রয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছে জুভেন্টাস। সমান ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে রোমা। শীর্ষে থাকা নাপোলির পয়েন্ট ৬।
5 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে
5 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
2 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
3 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
8 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
6 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
8 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
7 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে