editor
প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৬
রোববার রাতেই গুঞ্জন ঘুরে বেড়াচ্ছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাকি অস্ট্রেলিয়া চলে যাচ্ছেন। আর ফিরবেন কি না, তা নিয়েও গুঞ্জন ঘুরে বেড়াচ্ছিল। তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে তিনি আজ পা রেখেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে।
দেশের ক্রিকেট স্মরণকালের সবচেয়ে কঠিন সময় পার করছে। নিরাপত্তা ইস্যুতে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। এছাড়া একাধিক পরিচালককে নিয়ে খানিকটা কোণঠাসা হয়ে আছে বোর্ড। ঠিক এই সময়ে এই গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, সব কিছু রেখে আমিনুল অস্ট্রেলিয়ায় চলে গেছেন।
এই গুঞ্জনের উৎপত্তি রোববার রাত থেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ওঠে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নাকি ২৫ জানুয়ারি গভীর রাতে অস্ট্রেলিয়া চলে গেছেন। এরপর তিনি একটি সংবাদ মাধ্যমকে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে তিনি দেশেই আছেন।
তবে এই বক্তব্যের ১ ঘণ্টা না পেরোতেই একটি সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি করা হয় যে, তিনি দেশ ছেড়ে চলে গেছেন। বিমানবন্দরের একটি সূত্রের বরাত দিয়ে বলা হয় যে, তিনি ফেরার টিকিটও কাটেননি এবং জাতীয় নির্বাচনের পর দেশে ফিরবেন।
তবে সে খবরকে অসত্য প্রমাণ করে দিয়ে তিনি আজ বিসিবিতে পা রেখেছেন। সকাল ১১টা নাগাদ তিনি মিরপুরে বিসিবি কার্যালয়ে আসেন।
4 বর্তমান বৈশ্বিক অস্থিরতা, সাম্প্রদায়িকতা ও মানবিক সংকটের এই সময়ে বিশ্বমানবতার পথ প্রদর্শনে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের দর্শন
2 সিলেটে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান সফল হওয়ায় একটি কুচক্রী ও মাদক ব্যবসায়ী মহলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভুঁইফোড়
5 মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাকশাইল গ্রামে অবস্থিত ওয়াদুদ-ময়মুন্নেসা ফাউন্ডেশন পরিচালিত কমিউনিটি হাসপাতালের উদ্যোগে ৪০ জন শিশুর জন্য একটি বিশেষ
1 সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার তেলিয়াপাড়া গ্রামে এক প্রভাবশালীর বিরুদ্ধে জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে,
3 স্টাফ রিপোর্টার: সিলেটের আলোচিত কাষ্টঘরে কোতোয়ালি থানা পুলিশের সাঁড়াশি অভিযান চললেও এখনো অধরা রয়ে গেছে দক্ষিণ সুরমার অপরাধের অন্যতম
1 স্টাফ রিপোর্টার: সিলেটের কানাইঘাট উপজেলার ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের দাওয়াদারী হাজী আব্দুস সামাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। গত
5 স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৩ নং বাহাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিশ্বজিৎ চৌধুরী
1 স্টাফ রিপোর্টার: আদালতে সাজাপ্রাপ্ত ও ১০ দিন কারাভোগের তথ্য গোপন করে এখনো বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন সিলেটের গোয়াইনঘাট