editor
প্রকাশিত: 1:53 PM, November 23, 2020
অনলাইন ডেস্ক
মূল একাদশের ছয়জন খেলোয়াড়কে ছাড়া একাদশ সাজাতে হয়েছিল লিভারপুল ম্যানেজার ইয়ুর্গেন ক্লপকে। তবে চোটজর্জর দল নিয়েও নিজেদের মেলে ধরল দারুণভাবে। প্রতিপক্ষের ভুলে এগিয়ে যাওয়া দলটি প্রথমার্ধে আরেকটি গোল করে নিয়ন্ত্রণ নিল ম্যাচের। বিরতির পর জালের দেখা পেল আরো একবার। লেস্টার সিটিকে উড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে নিজেদের টানা অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়ল তারা।
অ্যানফিল্ডে রবিবার লিগের ম্যাচটি ৩-০ গোলে জিতে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে শিরোপাধারীরা। একটি করে গোল করেন দিয়োগো জোতা ও রবের্তো ফিরমিনো।
এই নিয়ে লিগে নিজেদের মাঠে টানা ৬৪ ম্যাচ অপরাজিত রইল অলরেডরা। ১৯৮১ সালের জানুয়ারিতে দলটির আগের রেকর্ড ৬৩ ম্যাচের অপরাজেয় যাত্রা থেমেছিল লেস্টারের বিপক্ষে হেরে।
হারের স্বাদটা যেনো ভুলে গিয়েছিলো লেস্টারসিটি। শেষ ছয়বারই হাসিমুখে মাঠ ছেড়েছে রজার্স শিষ্যরা। মাঠে নামার আগে পয়েন্ট টেবিলেও প্রতিপক্ষের চেয়ে এগিয়ে, তবে জয়রথটা যে থামতে পারে তা আগে থেকেই আঁচ করে রেখেছিলো অতিথিরা। কারণ দলটা যে বর্তমান লিগ চ্যাম্পিয়ন লিভারপুল।
অ্যানফিল্ডে শুরু থেকেই চড়াও সাদিও মানে-ফিরমিনোরা। লাগাতার ছক কষা আক্রমণ। লিড পেতেও দেরি হয়নি। ২১ মিনিটে কর্নার বাঁচাতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান লেস্টার ডিফেন্ডার ইভান্স। তাতেই এগিয়ে যায় লিভারপুল।
লিড পেয়ে আরও খুনে মেজাজে ক্লপ শিষ্যরা। ৪১ মিনিটে আর আত্মঘাতী গোলে নয়, নিজেই ২-০’র স্কোর লাইন এনে দেন দিয়োগো জোটা। রবার্টসনের লম্বা পাসে মাথা ছুঁইয়ে স্কোরশিটে নাম তোলেন এই পর্তুগিজ। স্বস্তি নিয়ে বিরতিতে অলরেড শিবির।
ফিরে এসে কিছুটা গোছানো লেস্টার সিটি। দু’একটা আক্রমণ করলেও ক্লপের রক্ষণে চীর ধরাতে পারেনি। উল্টো ৫৬ মিনিটে ভাগ্যের জোরে বেঁচে গেছে দ্য ফক্সেস। পোস্টে লেগে ফিরেছে ফিরমিনোর শট।
তবে ৮৬ মিনিটে সেই আক্ষেপ ঘুচিয়েছেন এই ব্রাজিলিয়ান। মিলনারের কর্নার কিকে সাবলীল হেডারে লেস্টারের কফিনে শেষ পেরেক ঠুকে দেন এই ফরোয়ার্ড। আর তাতেই ৩-০’র জয় নিশ্চিত হয় অ্যানফিল্ডের যোদ্ধাদের।
৯ ম্যাচে ৬ জয়ে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের ২ নম্বরে উঠে এলো লিভারপুল। আর সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লেস্টারের অবস্থান ৪ নম্বরে।
6 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। 7 বিদ্যালয় প্রাঙ্গণে থাকা
7 সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে
6 ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত এক ব্যক্তির পারিবারিক সম্পর্ক রয়েছে এমন অভিযোগ
1 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার
4 স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্য প্রবেশ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক
7 স্টাফ রিপোর্টার: সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র অভিনব চোরাচালান নিয়ে
5 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী এলাকা হরিপুর দিয়ে ভারতীয় পণ্যের চোরাচালান কোনোভাবেই থামানো যাচ্ছে না। প্রতিদিন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও
7 স্টাফ রিপোর্টার: সিলেটের মোগলাবাজার থানার শেখপাড়া এলাকায় এক বীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীকে নির্যাতন, বসতঘর থেকে উচ্ছেদের চেষ্টা এবং ৫