editor
প্রকাশিত: 6:19 PM, July 25, 2022
সিলেট নগরীতে বার বার বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে অবস্থান কর্মসূচী করেছে দর্জি পাড়া, সোনাপাড়া সহ কয়েকটি এলাকার বাসিন্দারা। সোমবার (২৫ জুলাই) সকাল ১১টায় মীরাবাজার এলাকায় বিদ্যুত অফিস প্রাঙ্গনে শত শত এলাকাবাসী এক ঘন্ট অবস্থান কর্মসূচী পালন করে। বিদ্যুত অফিসের কর্তৃপক্ষ না থাকায় তারা মোবাইল ফোনে তাদের সাথে যোগাযোগ করেন। এসময় বিদ্যুত অফিসের কর্তৃপক্ষ এলাকাবাসীকে বার বার লোডশেডিং না করে নির্দিষ্ট সময়ে লোডশেডিং করার আশ্বস্থ করলে তারা অবস্থান কর্মসূচী প্রত্যাহার করেন।
অবস্থান কর্মসূচীতে এলাকাবাসীরা বলেন, গত ১ সপ্তাহ ধরে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। সরকার লোডশেডিংয়ের যে নির্ধারিত শিডউল দিয়েছেন সেটি না মেনে কর্তৃপক্ষ প্রতিদিন এক-দেড় ঘন্টা করে পাঁচ-ছয় বার লোডশেডিং করছে। যার কারণে ব্যবসায়ীরা যেমন ব্যবসা করতে পারছে না, অন্যদিকে এলাকার বাসা বাড়িতে বার বার লোডশেডিংয়ের ফলে বৈদ্যুতিক জিনিসপত্র নষ্ট হচ্ছে। বাসাবাড়িতে বিশুদ্ধ খাবার পানি সহ রান্না করার জন্য পানি পাওয়া যাচ্ছে না। যার কারণে দূর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দারা। শিক্ষার্থীরা লেখাপড়াও করতে পাচ্ছে না। তারা দাবি করেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী লোডশেডিংয়ের যে শিডউল দেওয়া হয়েছে সে অনুযায়ী যেন লোডশেডিং করা হয়।
অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক, সাবেক কাউন্সিলার দিনার খান হাসু, শফিকুর রহমান, সাম বাবু, কুটি দেব, গোপাল চন্দ্র রায়, সুক্রিয় চৌধুরী বাবলু, বিক্রম সিংহ, এজাজ আহমদ, লিমন আহমদ, সাহেদ আহমদ, মৌসুম, তপু প্রমুখ। বিজ্ঞপ্তি
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর