editor
প্রকাশিত: 5:36 PM, September 26, 2021
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, শেখ হাসিনা এদেশের ইতিহাসে একজন শ্রেষ্ঠ সরকার। এই সরকারের আমলে বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে তা ইতিহাস যোগ্য। এর আগে অন্য কোন সরকারের আমলে এত উন্নয়ন কেউ করতে পারেনি।
আজ রবিবার (২৬ সেপ্টেম্ভর) দুপুরে জেলার শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রঙ্গনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলার ঘরে ঘরে এখন বিদ্যুতের আলো দেখা যায়। গ্রামে-গঞ্জে রাস্তাঘাট, সেতু কালভার্টে ভরপুর। যা এক সময় এদেশের মানুষ কল্পনাই করতে পারেনি। বর্তমান সরকার যেখানে যা প্রয়োজন সব করছে। সকল প্রকার উন্নয়ন দিয়ে গ্রামকে শহরে রুপান্তর করা হবে।
শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার দরিদ্র পরিবারের মাঝে গভীর নুলকুপ ও টুইন-পিট ল্যাট্টিন বিতরণ অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান আরো বলেন, শেখ হাসিনার সরকার হচ্ছে নারী বান্ধব সরকার। তিনি নারীদের খুব সম্মান করেন। তাই এদেশের হতদরিদ্র অসহায় নারীদের ভাগ্য উন্নয়নের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী সুনামগঞ্জের মানুষকে খুবই ভালবাসেন। এই জেলার হাওরবাসীর কথা চিন্তা করে শেখ হাসিনা টিউবওয়েল ও স্বাস্থ্য সম্মত ল্যাট্টিন দিয়েছেন। এখানে মেডিকেল কলেজ দিয়েছেন। এক সময় এই অঞ্চলের মানুষ এসব চিন্তাই করতে পারেনি।
অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ-জামানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার, জয়কলস ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ মিয়া, দরগাপাশা ইউনিয়ন চেয়ারম্যান মনির উদ্দিন, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম, পাথারিয়া ইউনিয়ন চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন প্রমুখ।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৬/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট