editor
প্রকাশিত: 2:20 PM, September 19, 2020
ডেস্ক রিপোর্ট
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরীন হক জানিয়েছেন, তার স্বামী শারীরিকভাবে সুস্থ নন। তবে শরীর পারমিট না করলেও ডা. জাফরুল্লাহ থেমে থাকেন না।
নারী নেত্রী শিরীন হক বলেন, ডা. জাফরুল্লাহ শারীরিক জটিলতার কারণে শুক্রবার নিয়মিত ডায়ালাইসিস নিতে পারেননি। তারপরও দায়িত্ববোধ থেকেই তিনি ছুটে বেড়াচ্ছেন, মানুষের জন্য কাজ করছেন। তার যে শারীরিক অবস্থা তাতে বিশ্রামের কোনো বিকল্প নেই।
ভারতের পেঁয়াজ রফতানি বন্ধের প্রতিবাদসহ কয়েকটি দাবিতে গত বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বক্তব্য দেয়ার কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে হঠাৎ বসে পড়েন ডা. জাফরুল্লাহ। সেখান থেকে তাকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে নেয়া হয়।
এ বিষয়ে শিরিন হক বলেন, গতকাল (শুক্রবার) সারাদিন চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে ছিলেন ডা. জাফরুল্লাহ। তার রক্ত চাপ ছিল স্বাভাবিকের চেয়ে কম। এ কারণে কিডনি জটিলতায় শুক্রবার তিনি যে নিয়মিত ডায়ালাইসিস নেন, তা দেয়া সম্ভব হয়নি।
দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই প্রাণঘাতী ভাইরাসটি শনাক্তে কিটসহ বিভিন্ন বিষয় নিয়ে ঝাঁপিয়ে পড়েন ডা. জাফরুল্লাহ। একপর্যায়ে নিজেই করোনায় আক্রান্ত হন। প্লাজমা থেরাপি ও নিয়মিত চিকিৎসা নেয়ার পর তিনি করোনামুক্ত হন। কিন্তু করোনায় তার ফুসফুসের নিউমোনিয়া, হৃদরোগসহ বেশকিছু শারীরিক জটিলতা সৃষ্টি করে।
তার স্ত্রী শিরীন হক বলেন, তিনি (ডা. জাফরুল্লাহ) মূলত মানসিক শক্তির জোরে কাজ করে চলেছেন। মন দিয়েই কাজ করেন। কিন্তু, এখন তার অনেক বেশি বিশ্রাম প্রয়োজন।
4 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার
1 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,
2 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ
5 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
7 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
2 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
5 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত