editor

প্রকাশিত: ৮:২১ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০২০

শান্তি মিশনে নারীর অংশগ্রহণ বাড়াতে বাংলাদেশের আহ্বান

শান্তি মিশনে নারীর অংশগ্রহণ বাড়াতে বাংলাদেশের আহ্বান

4

শান্তিরক্ষা কার্যক্রমে নারীদের অংশগ্রহণ আরো বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

7

‘সামনে থেকে নেতৃত্বদান: জাতিসংঘ শান্তিরক্ষায় নারী নেতৃত্ব’ শীর্ষক এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে এই আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। ২০০০ সালের ৩১ অক্টোবর নিরাপত্তা পরিষদে প্রথমবারের মতো শান্তি ও নিরাপত্তা রক্ষায় নারীর ভূমিকা শীর্ষক এই রেজুলেশনটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

আজ শনিবার ( ২৪ অক্টোবর) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তা পরিষদের ল্যান্ডমার্ক রেজ্যুলেশন-১৩২৫ এর ২০তম বার্ষিকী স্মরণে যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে জাতিসংঘের বাংলাদেশ, কানাডা ও যুক্তরাজ্য মিশন। সেখানে শান্তিরক্ষায় নারীর অংশগ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের অগ্রণী ভূমিকার কথা তুলে ধরেন ফাতিমা।

এসময় যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে বিশেষ করে ‘যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা দমন’, ‘পারস্পরিক আস্থার সম্পর্ক তৈরি’ এবং এসব সমাজের নারীদের দেশগঠনের কাজে উৎসাহিত করার ক্ষেত্রে নারী শান্তিরক্ষীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদানের কথা উল্লেখ করেন তিনি। তবে শান্তিরক্ষা কার্যক্রমসহ সামগ্রিক শান্তি প্রক্রিয়ায় এখনো নারীর অংশ নেওয়া খুবই অপ্রতুল বলে উল্লেখ করেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি।

6

‘শান্তিরক্ষা কার্যক্রমে নারী’ শীর্ষক নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক রেজ্যুলেশন-২৫৩৮ এর উদাহরণ টেনে নারীর ব্যাপক অংশগ্রহণকে উৎসাহিত করার লক্ষ্যে পর্যাপ্ত প্রশিক্ষণ প্রদান, মিশনসমূহে নারীবান্ধব স্থান ও পরিবেশ তৈরি এবং ‘নারী, শান্তি ও নিরাপত্তা (ডব্লিউপিএস)’ এজেন্ডার বাস্তবায়নের প্রতি আহ্বান জানান বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি।

জাতীয় পর্যায়ে ডাব্লিউপিএস এজেন্ডা বাস্তবায়নার্থে গতিশীল প্রচেষ্টা গ্রহণ এবং কান্ট্রি অফিসসমূহসহ জাতিসংঘ ব্যবস্থাপনায় অভ্যন্তরীণভাবে এটি কার্যকর করার প্রতিও আহ্বান জানান তিনি। এসময় শান্তিরক্ষায় নারীর অংশগ্রহণ বাড়াতে জাতিসংঘ ও অন্যান্য সদস্য রাষ্ট্রসমূহের চলমান প্রচেষ্টাকে স্বাগত জানান রাষ্ট্রদূত ফাতিমা।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়েরে ল্যাক্রোস, কানাডার প্রতিরক্ষা প্রধান জেনারেল জোনাথন ভেঞ্চ, যুক্তরাজ্য মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স জোনাথন অ্যালেন।

6

ভার্চ্যুয়াল অনুষ্ঠানটিতে আরো বক্তব্য দেন পশ্চিম সাহারা অঞ্চলে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মিনুরসোর ডেপুটি ফোর্স কমান্ডার, দক্ষিণ সুদানে নিয়োজিত মিশন ইউনিমিসের পুলিশ কমিশনার ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিয়োজিত মিনুসকা মিশনের রিজিওনাল কমান্ডারসহ মাঠপর্যায়ের বিভিন্ন নারী নেতৃত্ব।

আলোচনা অংশের সমন্বয় ও এর সমাপ্তি টানেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২০০০ সালে নির্বাচিত সভাপতি, জাতিসংঘের সাবেক আন্ডার সেক্রেটারি জেনারেল ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আনওয়ারুল করিম চৌধুরী।

আলোচনা পর্বে আরো অংশ নেন জাতিসংঘে নিযুক্ত অষ্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও আয়ারল্যান্ড মিশনের রাষ্ট্রদূত ও অন্যান্য প্রতিনিধিরা। কূটনীতিক মিশন, সামরিক প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, এনজিও এবং সুশীল সমাজের বিপুল সংখ্যক অংশীজন।

1

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া

শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া

3 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে  শনিবার বাদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

1 ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর।

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর।

2 স্টাফ রিপোর্টার: 8 কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

6 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 5 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

1 ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

1 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

8 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

5 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে

1
6