editor
প্রকাশিত: 11:10 AM, September 16, 2020
ডেস্ক রিপোর্ট
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গবেষণা খাতে ১৫ লাখ টাকা অনুদান দিয়েছে পূবালী ব্যাংক লিমিটেড। ১৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সম্মেলন কক্ষে ভিসি ফরিদ উদ্দিন আহমেদের কাছে চেক হস্তান্তর করেন পূবালী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক এরশাদুল হক।
এ সময় পূবালী ব্যাংকের অনুদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তাদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেন, সামগ্রিকভাবে সারা দেশে সুশাসন, শিক্ষা, গবেষণা ও উন্নয়নের মাপকাঠিতে দেশসেরা আমাদের এ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় গবেষণার বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পগুলো এগিয়ে নিতে পূবালী ব্যাংকের এ অনুদান অতীতের মতো কার্যকর ভূমিকা রাখবে। এ সময় ভিসি আরও বলেন, বিশ্ববিদ্যায়ের প্রতিটি গবেষণা টার্ন-ইট-ইন সফটওয়্যার দ্বারা পরীক্ষিত। এখানে পেস্নজারিজম হওয়ার কোনো সুযোগ নেই। এ ছাড়া ২০২০-২১ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে ৪ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম, গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. এস এম সাইফুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. রাশেদ তালুকদার ও পূবালী ব্যাংক লিমিটেডের মহাব্যবস্থাপক এরশাদুল হক। এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক লিমিটেড সিলেটের আঞ্চলিক শাখার উপ-মহাব্যবস্থাপক মো. মশিউর রহমান খান, উপ-মহাব্যবস্থাপক জিয়াউল হক চৌধুরী, পূবালী ব্যাংক লিমিটেড শিবগঞ্জ শাখার মহাব্যবস্থাপক এসএম মহিদুল ইসলাম, সিনিয়র অফিসার রাজু আহমেদ প্রমুখ।
8 ‘প্রতিভা বিকশিত কর, সুন্দর আগামী গড়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা ও শিক্ষার্থীদের মেধার লালন এবং উন্নত চরিত্র গঠনের
1 অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে
3 ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ
4 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। বিদ্যালয় প্রাঙ্গণে থাকা প্রায়
5 সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে
3 ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত এক ব্যক্তির পারিবারিক সম্পর্ক রয়েছে এমন অভিযোগ
8 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার
6 স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্য প্রবেশ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক