editor
প্রকাশিত: 11:23 AM, September 17, 2020
যশোরের শার্শায় ৮০ বোতল ফেনসিডিলসহ শাহিন হোসেন (১৪) নামে এক কিশোর মাদক বহনকারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলার রাড়িপুকুর এলাকা থেকে তাকে আটক করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।
আটক শাহিন কলারোয়া থানার গয়ড়া গোয়াল বাতান গ্রামের আ. আলিমের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদে বাগআঁচড়া রাড়ীপুকুর ময়নার বটতলার কাছে গয়ড়া থেকে বাগআঁচড়া মুখি আসা একটি নসিমনের গতি রোধ করা হয়। এ সময় শাহিন তার কোলে থাকা প্লাস্টিকের বস্তা মাথায় নিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে ধরা হয়। পরে তার বস্তা তল্লাশি করে বস্তার ভিতর থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে