editor
প্রকাশিত: 6:44 PM, January 2, 2021
অনলাইন ডেস্ক
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বেশ কিছুদিন ধরে চুরি, ডাকাতি ছিনতাই বেড়ে গেছে। সাধারণ মানুষ এই বিষয়টি নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন। শায়েস্তাগঞ্জ উপজেলার বেশির ভাগ শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে অলিপুরে। দেশজুড়ে অলিপুর শিল্পাঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় হাজার হাজার শ্রমিক কোম্পানি থেকে আসা যাওয়া করে। দেখা যায় কোম্পানি ছুটির সময়টিকেই বেছে নেয় ছিনতাইকারী। আর ইদানীং বেড়েছে শীত আর কুয়াশা। এ সুযোগে দুর্বৃত্তরা ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের অলিপুর পুরাতন রেলগেট, স্কয়ার গেট, পুরাসুন্দা, সুতাং বাছিরগঞ্জ, নুরপুর, নতুন ব্রিজ এসব পয়েন্টেই চুরি ও ছিনতাই বেশি হয়ে থাকে।প্রায়ই নানা রকম অপ্রীতিকর ঘটনার শিকার হতে হয় শ্রমিকদের। ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে অনেকেরই মোটরসাইকেল চুরির খবর পাওয়া গেছে। সম্প্রতি অলিপুরে পূবালী ব্যাংকের এটিএম বুথে ডাকাতি করার জন্য সিকিউরিটি গার্ডকে বেঁধে এটিএম মেশিন ভাঙচুর করে দুর্বৃত্তরা। সিসি ক্যামেরাও ভেঙে ফেলে চলে যায় তারা। আবার প্রাণ আর এফ এল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে তামা, রড, বিভিন্ন খাদ্যদ্রব্যসহ নানান রকম জিনিস সিকিউরিটি গার্ডদের চোখ ফাঁকি দিয়ে চুরি করে থাকে কয়েকটি সংঘবদ্ধ চক্র। এসব চক্রই রাতে চুরি করে, আবার কখনো কখনো ছিনতাইয়ের সঙ্গেও জড়িত হয়। অলিপুর শিল্পাঞ্চল হিসেবে গড়ে উঠলে প্রায় ৬ বছরেও এখানে শিল্পাঞ্চল পুলিশের কোনো ক্যাম্প স্থাপন করা হয়নি। বিশেষ করে শিল্পাঞ্চল এলাকায় চুরি ছিনতাই রোধ করতে গেলে শিল্পাঞ্চল পুলিশের ক্যাম্প স্থাপন করা জরুরি প্রয়োজন।
এ ব্যাপারে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার (জিএম) হাসান মো. মন্জুরুল হক বলেন আমাদের ফ্যাক্টরির ভেতর থেকে প্রায়ই চুরি হচ্ছে বিভিন্ন মালামাল। আমাদের নিরাপত্তা প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে দুর্বৃত্তরা মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ ছাড়াও আমাদের শ্রমিক বিশেষ করে মহিলা শ্রমিকরা প্রায়ই ছিনতাইকারীর কবলে পড়েন। যেহেতু অলিপুর শিল্পাঞ্চল তাই শিল্প পুলিশ ক্যাম্প এখানে স্থাপন করা খুবই দরকার। তা না হলে শ্রমিক ও ফ্যাক্টরির নিরাপত্তা হুমকির মুখে পড়বে।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, আমরা অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্তা নেই। ইতিমধ্যে এলাকার চিহ্নিত চোরদের গ্রেপ্তার করা হয়েছে। কোম্পানি ছুটির সময় পুলিশ থাকে তারপরও মাঝে মধ্যে কিছু ঘটনা ঘটে। শিল্পাঞ্চল এলাকায় টহল আরো জোরদার করা হবে এবং সাদা পোশাকেও পুলিশ টহল দেয়
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,