editor
প্রকাশিত: 12:53 PM, October 28, 2020
করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীর কারণে গত ১৭ মার্চ থেকে বন্ধ থাকা দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ানো হবে কিনা- সে বিষয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত জানাবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বব্যাপী চলমান মহামারী কোভিড-১৯ এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুর ১২টায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি সংক্রান্ত ভার্চুয়াল প্রেস ব্রিফিং করবেন শিক্ষামন্ত্রী।
ব্রিফিংয়ের লিংক ব্রিফিং শুরু হওয়ার এক ঘণ্টা আগে গ্রুপে সরবরাহ করা হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
উল্লেখ্য, আগামী ৩১ অক্টোবর পর্যন্ত দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে (কওমি মাদ্রাসা ছাড়া) ছুটি রয়েছে। এছাড়া আসন্ন শীতে করোনার দ্বিতীয় আঘাত আসার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার প্রস্তুতি নিতে পারেনি। করোনার কারণে প্রাথমিক সমাপনী, জেএসসি-জেডিসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষাও বাতিল করতে হয়েছে।
প্রসঙ্গত, করোনাভাইরাসের উৎপত্তি চীনের উহানে। এটি বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে।
বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে গত ৮ মার্চ। ১৮ মার্চ প্রথম মৃত্যু হয় দেশে। বুধবার করোনাভাইরাসে প্রাণহানি ও আক্রান্তের সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১০ মাসে দেশে ৫ হাজার ৮৬১ জনের মৃত্যু হল করোনাভাইরাসে। আর সংক্রমণ ধরা পড়েছে ৪ লাখ ৩ হাজার ৭৯ জনের দেহে।
3 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
8 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
4 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
6 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
8 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
4 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
3 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা
1 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে