editor
প্রকাশিত: 7:38 AM, September 17, 2020
ডেস্ক রিপোর্ট
করোনাভাইরাস মহামারি অব্যাহত থাকায় সীমিত পরিসরে আবার ওমরাহ চালুর পরিকল্পনা করছে সৌদি আরব সরকার। শিগগিরই এ বিষয়ে ঘোষণা আসতে পারে। তবে শুরুতে শুধু সৌদিতে বসবাসরত লোকজন ওমরাহ পালনের সুযোগ পাবেন। খবর গালফ নিউজের।
গত রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় সৌদি আরবে ভ্রমণ নিষেধাজ্ঞা ১৫ সেপ্টেম্বর থেকে আংশিক ও আগামী বছরের ১ জানুয়ারি পুরো তুলে নেওয়ার কথা জানায়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মহামারি পরিস্থিতির হালনাগাদ পর্যালোচনা করে ক্রমান্বয়ে ওমরাহর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা ঘোষণা করা হবে। নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে নাগরিকদের প্রথমে ওমরাহ করার সুযোগ দেওয়া হবে। করোনাভাইরাসমুক্ত থাকার সনদ সঙ্গে থাকা বাধ্যতামূলক করা হবে।
করোনাভাইরাস সতর্কতামূলক পদক্ষেপ ও প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনেই ওমরাহ চালু করা হবে। হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ বিষয়ে শর্তাদি শিগগির ঘোষণা করবে। এ জন্য একটি মোবাইল অ্যাপ থাকবে যেখানে প্রত্যেকের ওমরাহ পালনের তারিখ ও সময় নির্দিষ্ট করা থাকবে। সব শর্ত পূর্ণ করলেই কেবল ওমরাহ পালনের অনুমোদন দেওয়া হবে।
6 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
1 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি
3 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 7 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং
5 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে
1 আব্দুর রহমান: সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের যাতায়াতে
1 সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনেই গড়ে উঠেছে কথিত অবৈধ সিএনজি স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডকে ঘিরে নুরুল আমিন, মামুন, ইয়ামিন
1 জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট জিন্দাবাজারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক