admin
প্রকাশিত: 12:28 PM, November 1, 2025
জাহাঙ্গীর হোসেন লন্ডন থেকে:
দীর্ঘ দিন থেকে মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে চলছে যুক্তরাজ্য বিএনপি কার্যক্রম। বিগত ১৭ বছর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে নির্বাসিত জীবন যাপনের কারণে বহি:র্বিশ্বে যুক্তরাজ্য বিএনপি দলের অতি গুরুত্বপূর্ণ শাখা হিসেবে মর্যাদা পায়। ২০১৮ সালে কাউন্সিলের মাধ্যমে এম এ মালিক সভাপতি ও কয়ছর এম আহমদকে সাধারণ সম্পাদক করে যুক্তরাজ্য বিএনপির ২ বছরের জন্য কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় বিএনপি। কিন্তু কমিটির মেয়াদের ২ বছর পার হওয়ার পর আন্দোলন সংগ্রামের অজুহাত দিয়ে ৭ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত চলছে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে যুক্তরাজ্য বিএনপি কার্যক্রম।
২০২৪ সালের ৫ আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাসিনার পতনের পর থেকে দেশে এমপি নির্বাচন করার যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ স্থায়ীভাবে দেশে অবস্থান করার যুক্তরাজ্য বিএনপির কার্যক্রম প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়েছে। দলের গঠনতন্ত্র মোতাবেক সভাপতি বা সাধারণ সম্পাদক যে কোন কারণে অনুপস্থিত থাকলে প্রটোকল অনুযায়ী সিনিয়র সহ সভাপতিকে ভারপ্রাপ্ত সভাপতি ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দায়িত্ব দিতে হয়। যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক দীর্ঘদিন থেকে যুক্তরাজ্যে অনুপস্থিত থাকলেও দলের কাউকে ভারপ্রাপ্ত সভাপতি অথবা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব না দেওয়ার দলের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে এবং দলের নেতাকর্মীদের মাঝে অসন্তোষ বিরাজ করছে।
৫ আগষ্টের পর থেকে যুক্তরাজ্যে পলাতক আওয়ামী যেভাবে সক্রিয় কর্মসূচি পালন করছে। সেভাবে বেশ পিছিয়ে রয়েছে যুক্তরাজ্য বিএনপি। ৫ আগষ্টের পর দলের সাংগঠনিক নিষ্ক্রিয়তার জন্য মেয়াদ উত্তীর্ণ কমিটি ও সভাপতি ও সাধারণ সম্পাদকে দায়ি করছেন যুক্তরাজ্য বিএনপি তৃনমূলের নেতাকর্মীরা।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিনের নির্বাসিত জীবনের অবসান শেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই ডিসেম্বরে দেশে প্রত্যাবর্তন ও মেয়াদউত্তীর্ণ যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক কার্যক্রমের গতি ফিরিয়ে আনতে এবং নতুন নেতৃত্বের সন্ধানে যুক্তরাজ্য বিএনপির নতুন কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ইতিমধ্যে নতুন কমিটি গঠনের জন্য একটি খছড়া তালিকা তারেক রহমানের টেবিলে রয়েছে। যে কোন মুহুর্তে যুক্তরাজ্য বিএনপির সুপার ফাইভ ৫ জনের একটি নতুন কমিটি আসতে পারে। তারেক রহমান দেশে ফেরার আগেই নতুন কমিটির দাবি তুলেছেন যুক্তরাজ্যে বিএনপির নেতাকর্মীরা। তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে অবস্থানগত কারনে দলীয় কোন্দল প্রকাশ্যে আসেনা। কিন্তু নেতৃত্বের প্রতিযোগীতার পাশাপাশি অনেক সাবেক ছাত্রনেতা সহ সিনিয়র ত্যাগীরা কোনঠাসা হয়ে আছেন।
একটি সূত্র নিশ্চিত করেছে যে কোন মুহুর্তে যুক্তরাজ্য বিএনপির নতুন কমিটি এই ক্ষেত্রে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হইবে। ইতিমধ্যে আসন্ন কমিটিতে সম্ভাব্য সভাপতি হিসেবে যাদের নাম দলীয় ফোরাম অথবা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের টেবিলে আছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, যুক্তরাজ্য বিএনপি সাবেক সহ-সভাপতি আকতার হোসেন, বর্তমান সহ-সভাপতি ও লন্ডন মহানগর বিএনপির সভাপতি তাজুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ ও আরেক সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব।
সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় আছেন যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজামান খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মর্যাদায় (দপ্তর সম্পাদক) ড. মুজিবুর রহমান মুজিব, যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি নাসিম আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমদ খান, সাবেক ছাত্রনেতা মিসবাহুজ্জামান সুহেল ও শহিদুল ইসলাম মামুন।
তবে নেতাকর্মীদের পছন্দের তালিকা ও সাংগঠনিক দক্ষতা গ্রহণযোগ্যতা প্রাধান্য পাবে বলে ধারনা করা হচ্ছে। একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে সভাপতি পদে আকতার হোসেন অথবা তাজুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে খছরুজাম্মান খছরু, শিক্ষাবিদ ডক্টর মুজিবুর রহমান মুজিব ও নাসিম আহমদ চৌধুরীর নাম তারেক রহমানের টেবিলে রয়েছে।
২০২৪ সালের ৫ আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর পলাতক বেশির ভাগ এমপি মন্ত্রীরা যুক্তরাজ্য আশ্রয় গ্রহণ করে সরকার ও রাষ্ট্র বিরোধী নানা ধরনের ষড়যন্ত্র -প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে। আগামীতে তাদের দেশ ও সরকার বিরোধী ষড়যন্ত্র-প্রপাগান্ডা মোকাবিলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য বিএনপির নতুন নেতৃত্ব কিভাবে নির্বাচন করবেন সেটা দেখার অপেক্ষায় রয়েছেন দলের তৃণমূলের নেতাকর্মীরা। যারাই যুক্তরাজ্য বিএনপির নতুন নেতৃত্বে আসবেন তারাই আগামীতে আওয়ামী লীগের সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে সাংগঠনিক ও কূটনৈতিক তৎপরতায় কতটুকু অবদান রাখতে পারবেন ?
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,
রাজনীতিতে সুবিধাবাদ আর রাতারাতি দলবদলের এক চাক্ষুষ উদাহরণ হয়ে উঠেছেন সিলেটের এক বাবা ও ছেলে। পটপরিবর্তনের পর অতীতে বাংলাদেশ আওয়ামী
সিলেটের জালালাবাদ থানার ভাগারপাড় গ্রামে ১৪ বছরের কিশোর মহিন হাসান বাপ্পিকে নৃশংস হত্যাচেষ্টার পর উত্তাল হয়ে উঠেছিল এলাকা। মানববন্ধন, প্রতিবাদ
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি