editor
প্রকাশিত: 4:52 PM, November 14, 2024
পৃথিবীর সকল শিশুর সুস্থ, সুন্দর ও নিরাপদ জীবনের লক্ষ্যে আন্তর্জাতিক শিশু দিবস পালন করেছে আবৃত্তি সংগঠন ‘মুক্তাক্ষর’। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় কুমারপাড়া রোডস্থ ইউনিক মাল্টিমিডিয়া স্কুলে কেক কাটা ও আবৃত্তির আয়োজন করা হয়।
মুক্তাক্ষর’র প্রতিষ্ঠাতা পরিচালক বিমল করের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির দায়িত্ব পালন করেন ইউনিক মাল্টিমিডিয়া স্কুলের প্রিন্সিপাল ফাতেমা পারভীন মালা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন অত্র স্কুলের সিনিয়র শিক্ষক শেখ ছালেহা মাহবুব, শিক্ষক নুরুন নাহার নিশা, শিক্ষক হালিমা আক্তার, শিক্ষক মিনাক্ষি দাশ ও সানি বেগম।

শতাধিক শিক্ষার্থীদের সাথে নিয়ে প্রধান অতিথি কেক কেটে সবার মুখে হাসি ফোটান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিশুরা তাদের ন্যায্য অধিকার থেকে যেন বঞ্চিত না হয়। তাদের মৌলিক অধিকার রক্ষায় আমাদের সবারইকে সচেষ্ঠ থাকতে হবে। তিনি বলেন, শিশুরা প্রশ্নের মাধ্যমে নানা বিষয় শিখতে চায়। তাদের প্রশ্ন করাকে বাধা দেয়া যাবে না। তাদের আনন্দ প্রতিটি পরিবারের আনন্দ।
পরে শিশুরা তাদের ইচ্ছে মত ছড়া-কবিতা আবৃত্তি করে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির