editor

প্রকাশিত: 6:55 PM, November 30, 2024

শুধু সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা অর্জন করলে চলবে না, আমাদেরকে সুশিক্ষিত হতে হবে

মৌলভীবাজার সমিতি সিলেটের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি বিতরণ

শুধু সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা অর্জন করলে চলবে না, আমাদেরকে সুশিক্ষিত হতে হবে

মৌলভীবাজার সমিতি সিলেটের শিক্ষা ট্রাস্টের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে নগরীর নয়াসড়কস্থ লায়ন্স শিশু হাসপাতাল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মৌলভীবাজার সমিতি শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক নন্দলাল শর্মার সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক ও শাবিপ্রবির পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক আহমদ মাহবুব ফেরদৌসের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডাঃ মৃগেন কুমার দাস চৌধুরী, সাবেক সভাপতি ও উপদেষ্টা প্রফেসর ডাঃ আজিজুর রহমান, জামিল আহমদ চৌধুরী, এম এ গণি, শিক্ষা ট্রাস্টের সদস্য লে. কর্ণেল (অব.) প্রফেসর ছয়ফুল কবির চৌধুরী, শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান ও সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. সৈয়দ আশরাফুর রহমান, উপদেষ্টা চৌধুরী আতাউর রহমান আজাদ অ্যাডভোকেট, মদন মোহন কলেজের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক সৈয়দ আবদুল ওয়াদুদ, সাবেক ব্যাংকার জসীম উদ্দিন, সমিতির সহসভাপতি প্রফেসর ডা. হেলাল উদ্দিন, সাবেক সেক্রেটারি ও মহানগর দায়রা জজ আদালতের পিপি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী,  জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ মফিক আলী, ক্রীড়া সম্পাদক একেএম ওয়াহিদুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট অরূপ শ্যাম বাপ্পী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফজলুল হক সুহেল, অফিস সম্পাদক অঞ্জন কুমার দাস, সমাজ কল্যাণ সম্পাদক বাবুল সিদ্দিকী, কার্যনির্বাহী সদস্য সৈয়দ মহসিন হোসেন প্রমুখ।
সমিতির জীবন সদস্য ক্কারী একেএম আশরাফের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জালালাবাদ গ্যাসের সহকারী ব্যবস্থাপক ও সমিতির জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ মফিক আলী।
অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি হিসেবে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন সৈয়দা খাদিজা আহমদ ও নার্গিস আক্তার ঝুমা।
অনুষ্ঠানে সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরী সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এবং সমিতির জীবন সদস্য ডা. জাবেদ জিল্লুল বারী হবিগঞ্জ সরকারি মেডিকেল কলেজের প্রিন্সিপাল নিযুক্ত হওয়ায় সমিতির পক্ষ থেকে তাদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে উচ্চ শিক্ষার বিকল্প নাই। গ্রামীণ এলাকা মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় আগ্রহী করে তুলতে এরকম আয়োজন নিয়মিত হওয়া দরকার। শিক্ষার্থীরা সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে কাজ করবে। বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হতে শিক্ষাবৃত্তি ইতিবাচক ভূমিকা রাখে। শুধু সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা অর্জন করলে চলবে না, আমাদেরকে সুশিক্ষিত হতে হবে। বক্তারা শিক্ষার্থীদের দেশপ্রেমে জাগ্রত হয়ে জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। বক্তারা বলেন, মৌলভীবাজার শিক্ষা ট্রাস্টের এ উদ্যোগ মাইলফলক হয়ে থাকবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির