editor

প্রকাশিত: 2:57 PM, December 30, 2024

শুভেচ্ছা যুব সংঘের আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

শুভেচ্ছা যুব সংঘের  আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

1

সিলেট নগরীর শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের উদ্যোগে ৫৪ তম মহান বিজয় দিবস উপলক্ষে ৪ দিনব্যাপী কর্মসূচী সম্পন্ন হয়েছে। সমাপনী দিন ২৭ ডিসেম্বর শুক্রবার সংগঠনের নব নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা ৭:৩০ মিনিটে নগরীর শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিম পার্শ্বে সংগঠনের নব নির্বাচিত সভাপতি পারভেজ আহমদের সভাপতিত্বে ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাফিজ মকসুদুল আরেফীনের বঙ্গানুবাদসহ পবিত্র ক্বোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম (পিপিএম ও সেবা)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক আহমদ মাহবুব ফেরদৌস।
সংগঠনের সহ-সভাপতি এডভোকেট সৈয়দ রাব্বী হাসান তারেক ও সাধারণ সম্পাদক তৌকির আহমদ শাওনের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী শফিক উদ্দিন, সংগঠনের উপদেষ্ঠা পরিষদের সদস্য শাব্বীর আহমদ বাচ্চু, সাবেক সভাপতি মোঃ ফখর উদ্দিন, সাবেক সভাপতি মোঃ আব্দুল কাদির, সাবেক সভাপতি আবু হাসান, প্রতিষ্ঠাতা সদস্য জনাব জসিম উদ্দিন, উপদেষ্ঠা পরিষদের সদস্য নুরুল আলম, উত্তরণ ক্রীড়া চক্রের সভাপতি ও সমাজসেবী মাহবুবুর রহমান খালেদ, নব-নির্বাচিত কার্যকরী কমিটির অফিস ও অর্থ সম্পাদক সাদমান হোসেন, সহ যুব ও ক্রীড়া সম্পাদক হাসিন মাসুদ, সহ মানব সম্পদ ও আইসিটি সম্পাদক বিশিষ্ট ছড়াকার আরাফাত মিহির। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী গিয়াস উদ্দিন, সংগঠনের সহ সভাপতি ফয়েজুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য আবুল কাশেম, প্রতিষ্ঠাতা সদস্য কওছর উদ্দিন, ব্যবসায়ী হোসেন আহমদ, ব্যবসায়ী জুনেদ আহমদ, সাবেক সমাজসেবা সম্পাদক জহিরুল হক মাহমুদ, ইউএস বাংলা এয়ার লাইন্সের ফাস্ট অফিসার ফারহান চৌধুরী, সাবেক অর্থ সম্পাদক আব্দুল মালিক, সাবেক সহ সভাপতি শামীম আহমদ, সাবেক প্রচার সম্পাদক মাসুম আহমদ, সাবেক অর্থ সম্পাদক জুবায়ের আহমদ জুবের, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা আমিক মাসুদ, সংগঠনের সাবেক সদস্য মোঃ আলীম উদ্দিন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে নব নির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের শপথ গ্রহণ অন্ষ্ঠুান পরিচালনা করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠাতা সদস্য আজমল হোসেন। প্রাণবন্ত এই অনুষ্ঠানে বৃহত্তর শেখঘাট এলাকার ব্যাপক জনগোষ্ঠীর ঊপস্থিতি লক্ষ্য করা যায়। পুরস্কার বিতরণ শেষে সুরমা সাংস্কৃতিক সংসদ এর পরিচালনায় দেশাত্ববোধক গান পরিবেশন ও জাতীয় অভিনয় শিল্পী বেলাল আহমদ মুরাদের পরিচালনায় সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সবশেষে সংগঠনের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল কাদিরের সৌজন্যে এক র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

4 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

3 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

6 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

6 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

7 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

5 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

7 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

4 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার

1
5