editor
প্রকাশিত: 5:23 PM, January 26, 2026
সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ও আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল সমাজ বিনির্মানে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা শরীর মনকে সুস্থ রেখে একটি আত্মপ্রত্যয়ী সমাজ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। বিএনপি একটি আত্মনির্ভর, আত্মপ্রত্যয়ী যুব সমাজ তৈরীর মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে গড়তে বদ্ধপরিকর।
তিনি সোমবার (২৬ জানুয়ারি) আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় তিনি আরও বলেন, স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকে। সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ায়। আর দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক মালেকা খানমের সভাপতিত্বে ও মো: ফরিদ উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো: জমির উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া কমিটির সমন্বয়ক সহকারী অধ্যাপক তামান্না রহমান। আরও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক আবুল কালাম, সিনিয়র প্রভাষক মহিতোষ তালুকদার, রেজাউর রহমান, সিনিয়র শিক্ষক মো: সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক মো: ফরিদ উদ্দিন প্রমুখ।
2 মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার গুরুত্বপূর্ণ বাদশাগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসটি এখন অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। অভিযোগ
2 স্টাফ রিপোর্টার: উত্তর সিলেটের সীমান্তপথে রাত্রি নামে, আর তখনই যেন খুলে যায় চোরাচালানের অপেন দুয়ার! স্থানীয়দের ভাষায়, উত্তর সিলেটের
8 শিপন আহমদ: সাধারণ পোশাক পরা একজন পুরুষ, যার পরিবারে স্ত্রী-সন্তান রয়েছে—তিনিই আবার মুহূর্তে শাড়ি ও মুখে মাস্ক পরে রূপ
3 স্টাফ রিপোর্টার: তিন বছর আগে ঘোষণা করা হয়েছিল নিউইয়র্ক উত্তর, নিউইয়র্ক দক্ষিণ ও নিউইয়র্ক ইস্ট বিএনপির তিনটি আংশিক কমিটি।
2 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য প্রবেশ ও চোরাচালানকে কেন্দ্র করে ‘সারুক’ নামে এক ব্যক্তির
2 স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যক্রম পুনর্গঠন ও অপতৎপরতার নেপথ্যে উঠে এসেছে সাবেক
5 স্টাফ রিপোর্টার: রেলওয়ের টিকিট বুকিং সার্ভারে কৃত্রিম সংকট তৈরি করে এক বিশাল টিকিট কালোবাজারির সাম্রাজ্য গড়ে তুলেছেন সিলেট রেলওয়ে
8 সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখলে এবং কোনো ধরনের আইনি জটিলতা তৈরি হলে তার