editor
প্রকাশিত: 8:59 PM, May 17, 2022
সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা ব্রীজ হতে শেওলা স্থল বন্দর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তাটির কোন কোন স্থানে ভেঙ্গে গর্ত তৈরী হয়েছে। বর্তমানে রাস্তার গর্তে বৃষ্টির পানি জমে কাদায় বেহাল অবস্থা তৈরী হয়েছে। উক্ত রাস্তা দিয়ে যানবাহন চলাচল করা খুবই ঝুঁকিপূর্ন। গতকাল মঙ্গলবার রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। দুপাশে আটকে আছে কয়েকশ মালবাহী ট্রাক। রাস্তাটি মেরামতের উদ্যোগ গ্রহন করা না হলে যানবাহন চলাচল বন্ধ হয়ে আমদানী-রপ্তানী বাণিজ্য বাধাগ্রস্থ হয়েছে।
এদিকে বেহাল দশা এ রাস্তাটি মেরামতের জন্য গত ১১ এপ্রিল তত্বাবধায়ক প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগ, সড়ক ভবন, চৌহাট্টা, সিলেট এ আবেদন করেন সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের নেতৃবৃন্দ। আমদানী-রপ্তানী ব্যবসায়ের স্বার্থে তাৎক্ষনিকভাবে গ্রুপের নিজ খরচে রাস্তাটি মেরামত করা হলেও তা পর্যাপ্ত হয়নি। যতই দিন যাচ্ছে রাস্তটির অবস্থা আরো নাজুক হয়ে পড়েছে।
আবেদনে তারা উল্লেখ করেন, শেওলা স্থল বন্দর সিলেট বিভাগের একটি গুরুত্বপূর্ন স্থল বন্দর। ভারত হতে বিপুল পরিমানে পাথর, কয়লা, বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী পিয়াজ ও আদা আমদানী হয়ে থাকে এবং বাংলাদেশ হতে বিপুল পরিমানে সিমেন্ট, মাছ, তুলা ও বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী রপ্তানী হয়ে থাকে। তাছাড়া শেওলা বর্ডার দিয়ে শত শত যাত্রী ভারতে যাতায়াত করে থাকেন। এতে সরকার বিপুল পরিমানে রাজস্ব আয় করেন। রাজস্ব আয়ের স্বার্থে উক্ত রাস্তাটি জরুরী ভিত্তিতে মেরামত করা প্রয়োজন।
গত ৯ মে সোমবার সকালে সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের একটি প্রতিনিধিদল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমানের কার্যালয় সড়ক ভবনে সাক্ষাত করেন ও স্মারকলিপি প্রদান করেন এবং জরুরী ভিত্তিতে রাস্তাটি মেরামতের দাবী জানান।
এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি চন্দন সাহা, চেম্বারের সহ-সভাপতি ও সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আতিক হোসেন, সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের অর্থসম্পাদক জয়দেব চক্রবর্ত্তী ও জনাব জয়নাল আবেদীন প্রমুখ।
সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি চন্দন সাহা ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আতিক হোসেন, আমদানী-রপ্তানী ব্যবসা ও সরকারের রাজস্ব আয়ের স্বার্থে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনাপূর্বক সরজমিনে পরিদর্শন করে রাস্তাটি দ্রুত মেরামত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোড় দাবী জানান। বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট