editor

প্রকাশিত: 8:14 PM, August 18, 2024

শেখ জামাল ও শেখ রাসেল ক্লাব নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

শেখ জামাল ও শেখ রাসেল ক্লাব নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

২০১০ সালে বাংলাদেশের ফুটবলে বেশ একটা পরিবর্তনের ডাক দিয়েই আবির্ভাব ঘটেছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। কেবল ধানমন্ডি ক্লাব নামে পরিচিত দলটা সেই বছর থেকেই রাতারাতি হয়ে যায় শেখ জামাল ক্লাব। এরপরের গল্পটা বেশ চেনা। একটা সময় দেশের ফুটবলে আধিপত্য দেখিয়েছিল তারা। শেখ রাসেল ক্রীড়াচক্রও কম যায়নি। ২০১২-১৩ মৌসুমে ঘরোয়া ফুটবলের ট্রেবল জয় করেছিল তারা।

তবে নামের ভারে আর স্পন্সরে পরিপূর্ণ এই দুই ক্লাব এখন অনেকটাই অভিভাবকহীন। সরকারের পরিবর্তনের পর ধ্বংসস্তুপ হয়েছে শেখ জামাল। আর শেখ রাসেল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মালিকপক্ষ। এমনকি ক্লাবের নাম পরিবর্তনের কথাও উঠেছে। শেখ রাসেল বাফুফে বরাবর চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে, এ মৌসুমে তারা দল গঠন করবে না। শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে নিয়েও শঙ্কা রয়েছে।

এমন জটিল অবস্থার মাঝে ক্লাবের নাম পরিবর্তনের আলাপই শোনা যাচ্ছে জোরেশোরে। তবে বর্তমান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব সবুজ সংকেত দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা জানিয়েছেন, শেখ জামাল এবং শেখ রাসেল ক্রীড়াচক্র নিজেদের নামেই ক্লাবের কার্যক্রম এবং ফুটবল লিগে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারবে।

ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। বাফুফে ভবনে সাংবাদিকদের তিনি বলেন, ‘এ দুটি ক্লাব যদি নিজেদের নাম পরিবর্তন করতে চায়, তাহলে সেটি তাদের ব্যাপার। তবে ক্রীড়া উপদেষ্টা মহোদয় বলেছেন, নামের কারণে তাদের দেশের ফুটবলে খেলতে কোনো সমস্যা নেই। ক্লাবগুলোকে পর্যাপ্ত নিরাপত্তারও আশ্বাস দিয়েছেন উপদেষ্টা মহোদয়।’

তবে শেখ জামাল এবং শেখ রাসেলের মতো নামী দুই ক্লাবের স্পন্সরের ব্যাপারটি ক্লাব কর্তৃপক্ষের হাতেই ছেড়ে দিয়েছেন আসিফ মাহমুদ। বাফুফের পক্ষ থেকে বর্তমান পরিস্থিতি উপদেষ্টাকে জানানো হয়েছে উল্লেখ করে তিনি জানান, ‘উপদেষ্টা বলেছেন, পৃষ্ঠপোষক যেহেতু ক্লাবের ব্যাপার, তাই এটা নিয়ে যেন তারাই চেষ্টা চালায়।’

এদিকে চলমান সংকটের মাঝে টানা দ্বিতীয় দিনের মতো বাফুফেতে সমবেত হয়েছিলেন বর্তমান ফুটবলাররা। আজ তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সাবেক ফুটবলার এবং কোচরাও। যেসব ফুটবলাররা শেখ জামাল এবং শেখ রাসেল ক্লাবের সঙ্গে এরইমাঝে চুক্তি করে ফেলেছিলেন, তাদের এসময় ক্যারিয়ার নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,