editor
প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২০
অনলাইন ডেস্ক
ব্যাটিংয়ে যেমন বোলিংয়েও তেমন। এক কথায় দুর্দান্ত অলরাউন্ডিং পারফর্মেন্স। ব্যাট হাতে ৩২ বলে ৫০ এবং বল হাতে ৪ ওভারে ২২ রান দিয়ে এক উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে যা দেখা যায় খুব কমই। মেহেদীর এমন দুর্দান্ত পারফরমেন্সের সঙ্গেই পেরে ওঠেনি ঢাকা। শেষ বল পর্যন্ত গড়ানো শ্বাসরুদ্ধকর এই ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীর কাছে মাত্র ২ রানের হার নিয়ে মাঠ ছেড়েছে বেক্সিমকো ঢাকা।
আজ মঙ্গলবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে খেলতে নামে ঢাকা-রাজশাহী। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় দুপুর দেড়টায়। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান করে রাজশাহী। টার্গেটে খেলতে নেমে পাঁচ উইকেট হাতে থাকার পরও ২ রান আগে থেমে যায় ঢাকার ইনিংস।
ঢাকার হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন মুশফিকুর রহীম। মুশফিক যতক্ষণ মাঠে ছিলেন মনেই হয়নি হারবে ঢাকা। তার সঙ্গে ছিলেন আকবর আলী। আকবরও আউট হয়ে যান ৩৫ রান করে। এরপরেই ম্যাচ হেলে যায় রাজশাহীর দিকে। তবে ফরহাদ রেজার করা ১৯তম ওভারে মুক্তার আলীর ২১ রান করে ম্যাচের নাটাই নিজেদের দিকে নিয়ে নেন।
শেষ পর্যন্ত হার মানতে হলো ওই মেহেদীর কাছে। শেষ ছয় বলে দরকার ছিল ৯ রান। কিন্তু একটি নো বলের কারণে বাড়তি বল পেলেও ৯ করতে পারেনি ঢাকা। এ সময় ক্রিজে ছিলেন সাব্বির-মুক্তার।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেছিল রাজশাহী। ওপেনিংয়ে নামা শান্ত ৩১ রানের মাথায় ফিরে গেলেই ছন্দপতন ঘটে রাজশাহীর। পরে ৬৫ রানের মধ্যে দলটি হারায় ৫ উইকেট। এর পরেই মেহেদি-সোহানের ঝোড়ো ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় পদ্মা পাড়ের দলটি। মেহেদী ৩২ বলে ৫০ ও সোহান ২০ বলে ৩৯ রান করেন। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে দলটি করে ১৬৯ রান।
ঢাকার হয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন মুক্তার আলী। তিনিও নায়ক হতে পারতেন। কিন্তু আজ দিনটা ছিল মেহেদীর। তাই হয়তো মেহেদীর ছয় বলে ৯ রান নিতে পারেনি।
2 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
1 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
7 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
3 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
1 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬
5 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট
5 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ
7 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার