editor

প্রকাশিত: 11:49 AM, October 11, 2021

শ্যালিকার আপত্তিকর ছবি ছেলেপক্ষকে দেখিয়ে বিয়ে ভাঙলেন দুলাভাই

শ্যালিকার আপত্তিকর ছবি ছেলেপক্ষকে দেখিয়ে বিয়ে ভাঙলেন দুলাভাই

ফাইল ছবি

সুনামগঞ্জ প্রতিনিধি ::

শ্যালিকার আপত্তিকর ছবি দেখিয়ে বিয়ে ভেঙে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সুনামগঞ্জের ছাতক উপজেলায় এ ঘটনা ঘটেছে।

রোববার দুপুরে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (৯ অক্টোবর) রাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার দক্ষিণ গড়গাঁও গ্রামের মৃত আফরোজ আলীর ছেলে মো. শেখ আজিজুল হাকিম।

পুলিশ সূত্রে জানা যায়, আজিজুল হাকিম সম্প্রতি ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নে কৈতক গ্রামে এক কিশোরীকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই সে শ্বশুরবাড়িতে আসা-যাওয়ার একপর্যায়ে ১৮ বছর বয়সী শ্যালিকার সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করেন। প্রায় সময়ই মোবাইল ফোনে ইমু অ্যাপের মাধ্যমে ভিডিও কলে শ্যালিকার সঙ্গে কথা বলতেন আজিজুল। এই সুবাধে আজিজুল মোবাইলে কথা বলার সময় শ্যালিকার আপত্তিকর ছবি সংরক্ষণ করেন।

সম্প্রতি শ্যালিকার বিয়ের ব্যাপারে কথা বলতে ছেলে পক্ষ বাড়িতে দেখতে এসে দুই পক্ষের মধ্যে বিয়ের চূড়ান্ত কথা হয়। এদিকে শ্যালিকার বিয়ের সংবাদ জানতে পেরে আজিজুল শ্যালিকার আপত্তিকর ছবি ছেলে পক্ষকে দেখান। ছবি দেখানোর পরই বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসে ছেলে পক্ষ।

এ ঘটনায় আজিজুল হাকিমের স্ত্রীর বড় ভাই শনিবার (৯ অক্টোবর) রাতে থানায় লিখিত অভিযোগ দায়েরের পর আজিজুল হাকিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে মামলা নথিভুক্ত করে পুলিশ। পরে একই দিন রাতে থানার এসআই শাহিন হোসেন ও মো. মহিন উদ্দিনসহ একদল পুলিশ রাজনগর থানা পুলিশের সহায়তায় একই উপজেলার দক্ষিণ গড়গাঁও গ্রামের নিজ বাড়ি থেকে আজিজুল হাকিমকে গ্রেফতার করে।

রাজনগর থানার এসআই শাহিন হোসেন জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

ডিএসএস / ১১ অক্টােবর ২০২১ / আল-আমিন

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট