editor
প্রকাশিত: 3:27 PM, December 29, 2020
অনলাইন ডেস্ক
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের উদ্যোগে পাঁচ দফা দাবি নিয়ে সারা দেশের কর্মীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে শ্রীমঙ্গলে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।আজ বেলা ১১টায় বাংলাদেশ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদ শ্রীমঙ্গল শাখার নেতৃবৃন্দের উদ্যোগে শহরের কলেজ রোডে উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মুখে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।পরে উপজেলা পরিষদে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের কাছে পাঁচ দফা দাবিসংবলিত স্মারকলিপি প্রদান করেন উপজেলা সংগঠনের নেতৃবৃন্দ।মানববন্ধনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদ শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক ও দ্বারিকাপাল মহিলা ডিগ্রি কলেজের অফিস সহকারী মো. জিলাল মিয়া তাদের পাঁচ দফা দাবি বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় দৃষ্টি আকর্ষণ করেন।দাবিগুলো হলো- দেশের তৃতীয় শ্রেণির সব কর্মচারীর ন্যূনতম বেতন গ্রেড ১১তম বাস্তবায়ন ও শিক্ষার্থীর সংখ্যার অনুপাতে কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করা। পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা বা অফিস সুপার করা। পেশাগতমান উন্নয়নে কম্পিউটারসহ অন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করা। শিক্ষা মন্ত্রণালয় প্রণীত চাকরিবিধি-২০১২ সালের বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে বা গভর্নিং বডিতে কর্মচারীদের একজন সদস্য রাখা। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতি দেয়া। সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করার দাবি জানান তারা।এ সময় আরও বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আছিদ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী নিরঞ্জন দেব, বেগম রাছুলজান আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কমল চন্দ্র দাস, ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. তবারক আলী, দি বাডস রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অফিস সহকারী কেসব দেবনাথ প্রমুখ।
S/H-(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,