editor

প্রকাশিত: ১১:১১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২০

সব দিয়েও জামাইয়ের হাতে লাশ হলেন শ্বশুর

সব দিয়েও জামাইয়ের হাতে লাশ হলেন শ্বশুর

2

ডেস্ক রিপোর্ট:-

কক্সবাজার সদরের ভারুয়াখালীতে জামাইর ছুরিকাঘাতে খুন হয়েছেন শ্বশুর নুর কবির (৪৫)। ঘটনায় ছুরিকাহত শাশুড়ি নুর জাহান বেগম (৪০)কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত নুর কবির পেশায় কাঠ মিস্ত্রি।

1

গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মশরফ পাড়ায় ঘটনাটি ঘটে। ঘাতক জামাতা মিজানুর রহমান (২৮) পলাতক রয়েছে। সে একই ইউনিয়নের বানিয়া পাড়ার বাসিন্দা আমির হোসেনের ছেলে।

ভারুয়াখালী ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান বর্তমান ৯ নং ওয়ার্ডের মেম্বার ফজলুল হক স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছেন, জামাইর সাথে বনিবনা সমস্যার কারণে নিজের বাপের বাড়িতে চলে যায় স্ত্রী জেরিন আক্তার। কৌশলে সেখানে গিয়ে শ্বশুরকে খুন করে জামাই মিজানুর রহমান।

1

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, নুর কবিরের মেয়ে জেরিন আক্তারের সাথে দেড় বছর আগে মিজানুর রহমানের বিয়ে হয়। বর্তমানে তাদের সংসারে ছয় মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। মিজানুর রহমান প্রবাসে ছিল। দেশে ফিরে বউকে দেওয়া ৭ ভরি স্বর্ণ বিক্রি করে দেয়। এগুলো শেষ হলে স্ত্রীকে বাপের বাড়ি হতে টাকা এনে দেওয়ার জন্য নির্যাতন করতে থাকে। নির্যাতন সইতে না পেরে জেরিন আক্তার তার গরীব কাঠমিস্ত্রী পিতার নিকট থেকে এক লাখ টাকা এনে দেয়। এরই মধ্যে মাদকসেবন ও জুয়ার আসরে মেতে ওঠে মিজান। আবারও বাপের বাড়ি থেকে টাকা এনে দিতে চাপ দেয়। এ নিয়ে স্বামী স্ত্রীর কথা কাটাকাটি হয়। স্ত্রীকে প্রচুর মারধর করে। নিরুপায় হয়ে বাপের বাড়ি চলে যায় জেরিন। তাতে সে ক্ষিপ্ত হয়ে রাতের আধারে শ্বশুর বাড়িতে ঢুকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা শ্বশুর ও শাশুড়িকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে রাত ৩ টার দিকে শ্বশুর নুর কবির মারা যান।

7

শাশুড়ি নুর জাহান বেগমের সারা শরীরে ছুরিকাঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

2

মরা দেহের সুরতহাল রিপোর্ট করেছেন কক্সবাজার সদর মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসির দায়িত্বে থাকা কর্মকর্তা মাসুম খান জানান, বিরোধের সূত্র ধরে শ্বশুর বাড়িতে গিয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে স্ত্রীকে মারধর করে স্বামী মিজানুর রহমান। তাতে বাধা দিতে গেলে শ্বশুর-শাশুড়িকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। হাসপাতালে নিয়ে গেলে মারা যায় শ্বশুর। শাশুড়িকে গুরুতর আহত অবস্থায় রেফার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মাসুম খান।

Sharing is caring!


আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে কার্পেট ব্যবসায়ীর ‘ভয়াবহ’ জালিয়াতি: জুয়েলের বিরুদ্ধে জেলা প্রশাসক ও দুদকে ব্যবসায়ীদের অভিযোগ

সিলেটে কার্পেট ব্যবসায়ীর ‘ভয়াবহ’ জালিয়াতি: জুয়েলের বিরুদ্ধে জেলা প্রশাসক ও দুদকে ব্যবসায়ীদের অভিযোগ

6 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।

সিলেটে ছাত্র-জনতার ওপর হামলা: আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেফতার

সিলেটে ছাত্র-জনতার ওপর হামলা: আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেফতার

3 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

3 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও

জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, জেলা প্রশাসকের সিদ্ধান্ত স্থগিত’

জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, জেলা প্রশাসকের সিদ্ধান্ত স্থগিত’

6 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

7 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

4 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

2 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি

8 আগামীকাল বৃহস্পতিবার দুপুর ৩টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রার মাঠ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে

1
2